জানুয়ারি, ২০২৩
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২জানুয়ারি-২০২৩ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে ও সাতক্ষীরার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাংলাদেশ জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়া উপজেলার পৌরসদরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) বিকালে কলারোয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর সদরে সড়ক মহাসড়ক এলাকা থেকে মিছিল প্রদক্ষীণ করে জাতীয় পাটির অফিস কক্ষে সমাবেশে রুপ নেয়। উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী তালা -কলারোয়ার সংসদ সৈয়দ দীদার বখত, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পাটির নেতাবিস্তারিত পড়ুন
কলারোয়ার ওসি নাছির উদ্দীন মৃধা শ্রেষ্ঠ পুলিশ অফিসার ও আইজিপি ব্যাজ পাচ্ছেন

এবার খুলনা ও সাতক্ষীরা ছাড়িয়ে ঢাকায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার ও আইজিপি ব্যাজ পাচ্ছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা। আইজিপি ব্যাজ এ মনোনিত হয়েছে বলে বাংলাদেশ পুলিশের হেড হেডকোয়ার্টাস থেকে এক স্বারকের মাধ্যমে জানা গেছে। (৪ঠা জানুয়ারী) বুধবার পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে ওই আইজিপি ব্যাজ গ্রহন করবেন তিনি। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল ডিআইজি (কনফিডেন্সিয়াল) অফিসার মোহাম্মাদ আব্দুল্লাহীল বাকী (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বার্তায় জানান।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক ট্রাক্টর চালককে ৫ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সোমবার(২ জানুয়ারী) পড়ন্ত বিকালে খোর্দ্দ টু কাজীরহাট সড়কে ধানঘোরা নামক স্থানে অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলন ও বহন করার অপরাধে দরবাসা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ট্রাক্টর চালক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতকেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় খোর্দ্দ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে বাঁকড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

কলারোয়ায় খোর্দ্দ কপোতাক্ষ ফুটবল একাডেমির উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাঁকড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার(২ জানুয়ারী) বিকালে দেয়াড়া ইউনিয়নের খোর্দ্দ হাইস্কুল ফুটবল মাঠে যশোরের বাঁকড়া ফুটবল একাদশ ২-০ গোলে সাতক্ষীরার গাজীরহাট ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান ইমন, হুমায়ুন কবির ও মিয়া ফারুক হোসেন স্বপন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের খেলোয়ার শুভ। খেলার পুরস্কার বিতরণবিস্তারিত পড়ুন
দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদক অরুণ সাহার মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি অরুণ সাহার মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বিবৃতিদাতারা হলেন: কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ ও সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবসে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস-২৩’ উৎযাপিত হয়েছে। সোমবার(২ জানুয়ারী) সকাল ১০ টায় দিবসটি উৎযাপনে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত র ্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যলয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে চালকদের কর্মবিরতি পালন

হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে কর্মবিরতি পালন করছে সাতক্ষীরার চালকরা। সোমবার (২ জানুয়ারী) দুপুর থেকে এই কর্মবিরতি শুরু হয়। এদিকে এ্যাম্বুলেন্স চালকরা কর্মবিরতি পালন করায় সীমাহীন দূর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরা। এ্যাম্বুলেন্স চালকরা জানান, কোন রোগী নিয়ে হাসপাতালে ঢোকামাত্রই তেড়ে আসে কর্মচারিরা। রাস্তার পাশে এ্যাম্বুলেন্স রাখলে তেড়ে আসে পুলিশ। সীমাহীন দুর্ভোগে রয়েছি আমরা। আগের মতো হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে সোমবার থেকে আমরা কর্মবিরতি পালন করছি। এ বিষয়ে সিভিল সার্জন ডা. সবিজুরবিস্তারিত পড়ুন
নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

যশোরের নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম মিঠু(২৭)নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে যশোর নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে ঘটনাটি ঘটেছে। নিহত মোঃ মিঠু (২৭) ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। মিঠু পেশায় একজন সহকারি (সাব) ঠিকাদার ছিলেন। প্রত্যক্ষদর্শীর জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী (পাবনা-জ ১১-০০৯৯) নাম্বারের বাসটি হাড়িখালি নামক স্থানে এস বি ইট ভাটার সামনে আসলে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরা-লবিস্তারিত পড়ুন
গায়েব নথির বিষয়ে রাজউক চেয়ারম্যানের ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদন সংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথিপত্র গায়েব হওয়ার ঘটনায় ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট বিভাগ। আগামী ৩০ দিনের মধ্যে রাজউকের চেয়ারম্যানকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। এর আগে একটি দৈনিকে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন নজরে আনেন দুর্নীত দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলমবিস্তারিত পড়ুন

