রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২৩

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

প্লাস্টিক ব্যাগে নিজের ‘হার্ট’ সংরক্ষণ!, অতঃপর…

প্লাস্টিক ব্যাগে ‘হার্ট’ সংরক্ষণ! শুনে অবাক লাগলেও এমনটাই করেছেন ব্রিটেনের এক তরুণী। জন্ম থেকেই হার্ট তথা হৃদযন্ত্র সংক্রান্ত একাধিক সমস্যায় ভুগতেন ২৫ বছরের জেসিকা ম্যানিং। বেশ কয়েকবার ওপেন হার্ট সার্জারিতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত স্বাভাবিক জীবন পেতে ওই তরুণীকে হৃদযন্ত্র প্রতিস্থাপন করাতে হয়। ফুসফুসের সমস্যা থাকায় অস্ত্রোপচার চলাকালীন হৃদরোগেও আক্রান্ত হন তিনি। কিন্তু এরপর সমস্ত বাধা অতিক্রম করে সুস্থ জীবন ফিরে পেয়েছেন জেসিকা। নিউজ্যিলান্ডে সাফল্যের সঙ্গে হৃদযন্ত্র প্রতিস্থাপন হয় তার। এরপরবিস্তারিত পড়ুন

বছরের শুরুতেই বিশ্বজুড়ে মন্দার পূর্বাভাস দিলো আইএমএফ

শুরু হয়েছে নতুন বছর ২০২৩। এই বছরের অর্থনীতি কেমন হবে তা নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা হচ্ছিল। এবার বছরের শুরুতেই বিষয়টি নিয়ে সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, “২০২৩ সাল বিশ্ব অর্থনীতির জন্য কঠিন বছর হতে চলেছে এবং বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার মধ্যে পড়বে।” সোমবার রয়টার্স ও বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি-সমাবেশ

জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে দলটি। রবিবার (১ জানুয়ারি) বিকালে কলারোয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর সদরে মিছিলটি প্রদক্ষিণ করে। পরে জাতীয় পার্টির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম মুনসুর আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে এড.কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা চ‍্যাম্পিয়ন

কলারোয়ার কেঁড়াগাছিতে এড.কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা চ‍্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে কলারোয়া ফুটবল একাডেমিকে হারিয়ে স্বাগতিকরা চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কেঁড়াগাছি বনাম কলারোয়া অংশগ্রহণ করে। খেলায় কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে ৫-৪ গোলে কেঁড়াগাছি জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাতক্ষীরার নাসিরউদ্দিন। তাকে সহযোগিতা করেন মাসুদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এক স্কুলে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

কলারোয়ার যুগিখালী মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য ৬ষ্ট শ্রেনীতে ভর্তি হওয়া ৩৯জন ছাত্র-ছাত্রীর মাঝে নতুন বছরের বই বিতরণের সাথে প্রত্যেককে একটি করে সাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের যুগিখালী গ্রামে প্রতিষ্ঠিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এরশাদ আলীর নিজস্ব তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদবিস্তারিত পড়ুন

কলারোয়ার বুঝতলা মাদরাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন ও বই উৎসব

কলারোয়ার বুঝতলা আবু বকর সিদ্দিকী আলিম মাদরাসায় সরকার প্রদত্ত চারতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বই উৎসব-২০২৩ উদযাপিত হয়েছে। ওই প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে চারতলা ভবনের একতলা নির্মান করা হবে। যার বরাদ্দ ৮৫ লাখ টাকা। রবিবার (১ জানুয়ারী) মাদরাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুবিস্তারিত পড়ুন

যশোরে ট্রাকচাপায় যবিপ্রবির ছাত্রীসহ নিহত ৩

যশোরের চুড়ামনকাঠিতে বিএডিসির ট্রাকের চাপায় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীসহ ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে। রোববার (১ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে চুড়ামনকাঠি বাজারে এই দূূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৩জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। নিহতরা হলেন, আমবটতলা এলাকার ভ্যানচালক মাসুম (২৩), ও সদর উপজেলার কমলপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫৫) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শেখ মিজানুর রহমানের মেয়ে ফারজানা সুমি (২৫)। নিহতবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে হেলিকপ্টারে বউ এনে মা-বাবার স্বপ্নপূরণ করলেন ছেলে

হেলিকপ্টারে চড়ে ছেলে বিয়ে করবেন; এমনই স্বপ্ন দেখতেন মা-বাবা। অবশেষে মা-বাবার সেই স্বপ্ন পুরন করলেন ছেলে। শনিবার (৩১ ডিসেম্বর-২০২২) বিকাল সাড়ে ৩টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি দপ্তরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বরের জিএম আমিনুর রহমান। তিনি এই গ্রামের জাহান আলী দপ্তরীর ছেলে। বর আমিনুর রহমান ঢাকায় একটি কোম্পানিতে অফিসার পদে চাকরী করেন। জানা গেছে- আমিনুরের মা-বাবার স্বপ্ন ছিলো ছেলে বিয়ে দিয়ে, ছেলে ও ছেলের বউকে হেলিকপ্টারে করে বাড়িতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দারিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

কলারোয়ায় দারিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রয়াত ইংরেজি শিক্ষক ওসমান আলী নুরানীর স্মরণে তার পুত্র মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসের লওলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাকানিক্যাল বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড.রফিকুল ইসলাম নুরানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর অর্থায়নে উপজেলার ৫১জন মেধাবী ও দারিদ্র শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি আড়াই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। নতুন বছরের প্রথম দিন ১জানুয়ারী রবিবার দুপুরে কলারোয়া শেখবিস্তারিত পড়ুন

কলারোয়া পাইলট হাইস্কুলের বই উৎসব ও নবীন বরণ

নতুন বছরে প্রথম দিন নতুন বই পেয়ে মাতোয়ারা কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বাস প্রকাশ করে কোমলমতি ছাত্র ও ছাত্রীরা। রবিবার (১ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের হলরুমে বই বিতরণ উৎসব ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। সেসময় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বরণ করেন নেন অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীরা। পরে বিনামূল্যে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুনবিস্তারিত পড়ুন