জানুয়ারি, ২০২৩
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়া প্রাইমারি স্কুলে পাঠ্যপুস্তক উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে মেতে উঠলো ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথমদিন ১ জানুয়ারী রবিবার নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বাস প্রকাশ করে তারা। এদিন সকালে বিদ্যালয় চত্বরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেয়া পাঠ্যপুস্তক। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বইয়ের আনন্দে মেতে উঠেছে। প্রতি বছরের ন্যায় এ বছর-২৩’ ১ লা জানুয়াী বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বইয়ের গন্ধে স্কুল চত্বরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আনন্দঘন পরিবেশে কোমলমতি ছাত্র-ছাত্রী আর অভিভাবকদের উপস্থিতিতে রবিবার (১ জানুয়ারী) সকাল ১১ টায় স্কুল চত্বরে ‘বই বিতরণ উৎসব’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাকালিন অন্যতম সদস্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যের বই উৎসব উদযাপন

সাতক্ষীরা জেলা জুড়ে উৎসবমূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে জেলার প্রাথমিকে ২ লক্ষ ৮৮৩ এবং মাধ্যমিকে দুই লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন বই তুলে দিতে বর্ণিল আয়োজন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে বই উৎসবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষকবিস্তারিত পড়ুন
আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৩ মাছ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৩ মাছ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে আশাশুনির মহিষকুড় বাজারে অভিযান চালায় র্যাব সদস্যরা। মোবাইল কোর্টে জরিমানা করার পর ৫ মণ চিংড়ি ধ্বংস করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তারা। জরিমানা পরিশোধ করা তিন অসাধু ব্যবসায়ি হলেন, আল-মামুন, রাকেশ মন্ডল ও শাহজাহান আলী। র্যাব,সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান, হোয়াইট গোল্ড হিসেবে খ্যাত চিংড়ি একটি রপ্তানী পণ্য। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফারবিস্তারিত পড়ুন
মণিরামপুরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে রোকেয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি ঘরের আড়ার সঙ্গে গলাই রশি জড়িয়ে ফাস দিয়েছেন বলে দাবি স্বজনদের। গত শুক্রবার (৩০ ডিসেম্বর-২০২২) বিকেলে এ ঘটনা ঘটে। রোকেয়া উপজেলার বিজয়রামপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী। মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন- বৃদ্ধার কানে টিউমার হয়েছিলো। স্বজনরা তাকে ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। সম্প্রতি তার কানে অস্ত্রোপচার করেন চিকিৎসক। এরপরবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ জানুয়ারি) সকাল ১১ দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বই বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক খাঁন হাসান আরিফ আহমেদ এর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক কাজী জুবায়েদ আল মামুনের সঞ্চালনায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরবিস্তারিত পড়ুন
ভাগ্যবান হলে এমন প্রধানমন্ত্রী পাওয়া যায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মন্ত্রী রোববার (১লা জানুয়ারি) পিরোজপুরের সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের হাতে পাঠ্যবই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ার কেউ ছিল না। পুরনো ছেড়া বই পড়েই আমাদের এক ক্লাশ থেকে আর এক ক্লাশে উঠতে হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে পাঠ্যবই বিতরণ উৎসবে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সরকার; নারীবান্ধববিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর প্রদর্শিত পথ অনুসরণ করে সরকার দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে- প্রধানমন্ত্রী

আগামীকাল (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস-২০২৩’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪ তম ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৩’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ যুগোপযোগী হয়েছে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অসহায়, অনগ্রসর মানুষকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে ও মানবাধিকার সমুন্নত রাখার জন্য দেশ পুনর্গঠনের শুরুতেইবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেকেইপি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব

নতুন বছরের প্রথম দিনেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কলারোয়া কেরালকাতা ইউনিয়ন এর কে কে ইপি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতারণ উৎসব-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার কলারোয়া থানা কেরালকাতা ইউনিয়নের কে কে ই পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও স্কুল কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান মিলনের সঞ্চালনায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকলবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়িয়া মাদরাসার শিক্ষার্থীরা পেলো নতুন বই

নতুন বছরের প্রথম দিনেই বই পেলো কলারোয়ার সোনাবাড়িয়া ওমর ইবনে খাত্তাব (রাঃ) দাখিল মাদরাসার শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে খুশিতে বাড়ি ফিরলো তারা। ১ জানুয়ারী রবিবার সকালে মাদরাসার ১ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ৩৭০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এসময় মাদারাসার সুপার মাওলানা রেজাউল করিমসহ শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

