রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বুঝতলা মাদরাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন ও বই উৎসব

কলারোয়ার বুঝতলা আবু বকর সিদ্দিকী আলিম মাদরাসায় সরকার প্রদত্ত চারতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বই উৎসব-২০২৩ উদযাপিত হয়েছে।

ওই প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে চারতলা ভবনের একতলা নির্মান করা হবে। যার বরাদ্দ ৮৫ লাখ টাকা।

রবিবার (১ জানুয়ারী) মাদরাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু জায়েদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল ও চন্দনপুর ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার আলী।

চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বুঝতলা আবুবকর সিদ্দিক আলিম মাদরাসার সুপার মাওলানা আব্দুল হাই, বুঝতলা হাইস্কুলের প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দীক, মাওলানা এটিএম রুহুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা এসএম আহমদ আলী, বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত সার্জেন্ট) জহুর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, সাবেক ইউপি সদস্য অলিয়ার রহমান, লিয়াকত আলী, রবিউল ইসলাম, যুবলীগ নেতা জাকির হোসেন, আতাউর রহমান, খায়রুল বদ্দী, সাংবাদিক এসএম ফারুক হোসেনসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সূধিজনেরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা