বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৩

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার পরিবেশ নিয়ে ‘ইনক্লুসন সিম্পোজিয়াম’

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিয়ে আইএসডি’র আয়োজনে ‘ইনক্লুসন সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) আয়োজনে এবং বাংলাদেশ ফাইন্যান্সের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ‘ইনক্লুসন সিম্পোজিয়াম।’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনের ওপর আলোকপাত করার পাশাপাশি দেশের স্কুলগুলোতে সকল ধরনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি কীভাবে বাড়ানো যায়, এ বিষয়কে কেন্দ্র করে এই ইনক্লুশন সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সব প্রতিকূলতা অতিক্রম করে নিজেদের সকল সম্ভাবনার বিকাশ এবং দক্ষতা অর্জনের জন্য মানসম্পন্ন শিক্ষা গ্রহণের সুযোগবিস্তারিত পড়ুন

মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়ে আহত ৩

ঝালকাঠিতে মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (০৪ মার্চ) রাত ১০টার দিকে শহরের শেখ রাসেল পৌর স্টেডিয়ামে রূপসী বাংলা মেলায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পুতুল (৩৫), নাঈম (১৪) ও ইদ্রিস আলী (৩৫)। আহতদের মধ্যে গুরুতর নারী ও কিশোরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরদোলাটি ঘুরতে ঘুরতে দুটি দোলনায় হঠাৎ ধাক্কা খায়। এতে নাগরদোলা থেকে ৬ জন ছিটকে পড়ে যান। তাদের উদ্ধার করে ঝালকাঠিবিস্তারিত পড়ুন

আশাশুনিতে উন্নয়ন’র বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আশাশুনিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। আলোকিত এবং মানবকেন্দ্রীক সমৃদ্ধি কর্মসূচির আওতায় আশাশুনি ইউনিয়নে উন্নয়নে যুব সমাজ, শিক্ষা সহায়তা কার্যক্রমে অন্তর্ভূক্ত অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার (৪ মার্চ) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে ফুটবল খেলায় আশাশুনি শেখ রাসেল ফুটবল একাদশ বনাম চাপড়া হিন্দোল যুব সংঘ ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলা পরিচালনা করেন রেফারী ইমরান হোসেন। ধারাভাষ্যে ছিলেন,বিস্তারিত পড়ুন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এসডিএফের অনুদানের টাকা বিতরণ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন “রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় সহায় সম্বলহীন অতিদরিদ্র পরিবারের মাঝে এককালীন অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৫ মার্চ) তারিখ দুপুরে উপজেলার ০৭ নং জোড়াদহ ক্লাস্টারের অধীনে জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুদানের এই টাকা বিতরণ করা হয়। হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন। বিশেষবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতিতে ক্রেতা মাথায় হাত! প্রশাসন নিরব

ফুলের রাজধানী খ্যাত উপজেলা হল যশোরের ঝিকরগাছা। আর এই উপজেলায় ক্রমাগতই নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতিতে ক্রেতা মাথায় হাত উঠে গেছে। বাজারের ওপর প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলছে। একবার যে পণ্যের দাম বাড়ে, তা আর কমে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের জীবন ওষ্ঠাগত। বাজারে চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, শাকসবজি থেকে শুরু করে এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেই, যার দাম লাফিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শাকদাহ বাজারে আ’লীগের কর্মীসভায় স্বপন

কলারোয়ায় কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ৪ মার্চ) বিকালে শাকদাহ বাজারে অবস্থিত আ’লীগের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া আসনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। বক্তব্যে তিনি, বিএনপি ও জামায়াতের দুঃশাসন ও জনবিরোধী কার্যকলাপের কথা তুলে ধরে এ দেশের জনগনের জীবন যাপনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দেশ বিরোধীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক অবৈধ কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, শনিবার( ৪ মার্চ) বেলা ১ টার দিকে পৌরসভা ভবন সংলগ্ন তুলশিডাঙ্গা এলাকায় চাটনী, আচার ও আইসক্রীম কারখানায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে অভিযানকালে বিএসটিআই’র অনুমোদনহীন কারখানা থেকে ভেজাল পণ্য তৈরী করার অপরাধে কারখানার মালিক ইকবাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।বিস্তারিত পড়ুন

বেনাপোলে ইমিগ্রেশনে ইলেকট্রনিক ই-গেট উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এই প্রথম যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। উদ্বোধন শেষে বেনাপোল বলফিল্ড মাঠে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক সুধী সমাবেশে যোগদান করেন তিনি। শনিবার (৪ মার্চ) বিকালে বেনাপোল বলফিল্ড মাঠে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বাংলাদেশ ও ভারত যাতায়াতকারী পাসপোর্টযাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষে যাত্রীরা ই-গেটে পাসপোর্টবিস্তারিত পড়ুন

কাপা’র শিক্ষক সংবর্ধনা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ঐতিহ্যবাহি প্রাচীন কলারোয়া জি কে.এম.কে পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন কলারোয়া পাইলট হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশনের (কাপা) শিক্ষক সংবর্ধনা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কালশী ক্যাফে এন্ড বোর্ড ক্লাবে অনুষ্ঠিত এই ফ্যামিলি ডেতে দিনভর আড্ডা, মহিলাদের পিলো পাস, বাচ্চাদের বল নিক্ষেপ প্রতিযোগিতা, র‌্যাফল ড্রসহ বিভিন্ন আনন্দ-উল্লাসে সদস্য ও তাদের পরিবারের মিলনমেলায় পরিনত হয়। নানা আয়োজনে জামজমকপূর্ণ এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে স্কুলের তিনজন প্রাক্তন শিক্ষক ও ‘কাপা’র পাঁচজনবিস্তারিত পড়ুন

জনগণের ভোট-ব্যালটের মাধ্যমে আবারও আওয়ামীলীগ ক্ষমতায় যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক মাঠ সবার জন্য উন্মুক্ত বলেই সব দল সভা-সমাবেশ করতে পারছে। আওয়ামী লীগ পেশিশক্তি, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ সবসময়ই বিশ্বাস করে জনগণই তার মূল শক্তি। তাই জনগণের ভোট-ব্যালটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। সেইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার (৪ মার্চ) দুপুর দুইটার দিকে যশোর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এবিস্তারিত পড়ুন