সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়ে আহত ৩

ঝালকাঠিতে মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (০৪ মার্চ) রাত ১০টার দিকে শহরের শেখ রাসেল পৌর স্টেডিয়ামে রূপসী বাংলা মেলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পুতুল (৩৫), নাঈম (১৪) ও ইদ্রিস আলী (৩৫)। আহতদের মধ্যে গুরুতর নারী ও কিশোরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরদোলাটি ঘুরতে ঘুরতে দুটি দোলনায় হঠাৎ ধাক্কা খায়। এতে নাগরদোলা থেকে ৬ জন ছিটকে পড়ে যান। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে পুতুল ও নাঈমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইদ্রিস আলী (৩৫) নামে অপর একজন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তবে তারা ভয়ও পেয়েছেন। গুরুতর দুজনকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ১৫ দিনব্যাপী এ মেলা শুরু হয়। ১০০টি স্টলে বিভিন্ন পণ্যসামগ্রী ও রাইডস নিয়ে মেলা চলছে সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত