মার্চ, ২০২৩
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় জনসভা ও জয় বাংলা কনসার্ট

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতার মাস উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে বিশাল জনসভা ও জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ২ রা মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি সি এ পি’ র প্রকল্প পরিচালকবিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনে বাগআঁচড়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর ৪ মার্চ বেনাপোলে বন্দরে আগমন উপলক্ষে শার্শার বাগআঁচড়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ আনন্দ র্যালিটি অনুষ্ঠিত হয়। বাগআঁচড়া ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস করির বকুলের সার্বিক সহযোগিতায় আনন্দ র্যালিটি অনুষ্ঠিত হয। এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ শওকত হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, কায়বা ইউনিয়ন আঃলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। রাজা বসন্ত রায়ের স্মৃতি বিজড়িত বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে সীমান্ত নদী ইছামতি, কালিন্দী ও কাঁকশিয়ালীর মোহনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদকর্মী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, সূধীবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহম্মেদ সোহাগের সঞ্চালনায় বার্ষিক বনভোজনে উপস্থিত সবারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আনন্দ মেলার রক্তচোষা লটারী বন্ধ হচ্ছে না কেন? খুঁটির জোর কোথায়?

সপ্তাহ ব্যাপি আনন্দ মেলার অনুমতি নিয়ে জেলা প্রশাসনের কঠোর নজরদারির পরেও কলারোয়া একশ্রেণীর সুযোগ সন্ধানী ব্যাক্তি/ প্রতিষ্ঠান, প্রশাসনের অনুমতি দেওয়া শর্তকে তোয়াক্কা না করে চালাচ্ছে আনন্দ মেলা নামক জুয়া লটারি টিকিট। ২০ টাকা মূল্যের এই জুয়া লটারি কিনতে বিভিন্ন লোভনীয় পুরষ্কার ঘোষনা এবং ছলচাতুরির মাধ্যম নিয়ে চলেছে তারা। সাতক্ষীরার কলারোয়ার একশ্রেণীর সুযোগসন্ধানে ব্যক্তি, বিশেষ একটি প্রতিষ্ঠানের নাম দিয়ে আনন্দ মেলার অনুমতি নিয়ে ২০ টাকার বিনিময়ে অবৈধ জুয়া লটারি টিকিট বাণিজ্য করেবিস্তারিত পড়ুন
অধ্যাপক ডা. নিশাত আব্দুল্লাহর বিচারের দাবিতে নুসরাত আরা ময়নার সংবাদ সম্মেলন

নিজের শ্লীলতাহানি এবং স্বামীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে খুলনা শেখ আবু নাসের হাসপাতালের অধ্যাপক ডা. নিশাত আব্দুল্লাহর বিচারের দাবি করেছেন নুসরাত আরা ময়না। তিনি ডা. নিশাতের ওপর হামলায় অভিযুক্ত এএসআই নাইমের স্ত্রী। বৃহস্পতিবার (২রা মার্চ) দুপুর দেড়টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নুসরাত আরা ময়না। এসময় তিনি মানবাধিকার সংগঠনগুলোকে তাদের অসহায় পরিবারের পাশে থাকার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে নুসরাত আরা ময়না বলেন, ডা. নিশাত আব্দুল্লাহ আমার স্বামীর বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার প্রয়োজন- রহিমা সুলতানা বুশরা

প্রাণিসম্পদের পুষ্টিসেবা সপ্তাহ দিবসের আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা বলেছেন, আমাদের প্রত্যেকের জীবন ধারনের জন্য খাদ্যের প্রয়োজন হয়। খাদ্য গ্রহণের মাধ্যমে দেহের পুষ্টি সাধিত হয় ও স্বাস্থ্য ভালো থাকে। তাই সুস্থ জীবনের জন্য মানুষের স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন। কিন্তু আমরা প্রতিদিন খাদ্যের তালিকায় কি খাচ্ছি তা না জেনে খেয়ে থাকি। তাই পুষ্টি উপাদান বুঝে খাবার গ্রহন করলে আমরা সুস্থ থাকবো। তাছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য খাদ্যবিস্তারিত পড়ুন
নড়াইলে তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

নড়াইলে তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথপরিক্রমায়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষনা দিয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, (২ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে জেলা তথ্য অফিস, নড়াইল কর্তৃক আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় ” শীর্ষক মতবিনিময় সভায় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন৷ তিনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবার আয়োজনে সুদমুক্ত ঋণ বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবার আয়োজনে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদান বিতরণ ও সদর উপজেলার বিভিন্ন কর্মদলের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। (২রা মার্চ) বৃহস্পতিবার সকাল ১১ টায় সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ- জোহরা’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সহকারি কমিশনার(ভূমি) সুমনা আইরিন, ফিল্ড সুপারভাইজার পথিকবিস্তারিত পড়ুন
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক হলেন মীর মাহমুদ হাসান লাকী

সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক হলেন সাতক্ষীরার কৃতি-সন্তান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার যুদ্ধকালীন অস্ত্র প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধার্ন্ত মোতাবেক গত ২২/০২/২০২৩ তারিখে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কামালুজ্জামান কামাল স্বাক্ষরিত সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

