বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

নড়াইলে তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথপরিক্রমায়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষনা দিয়েছেন।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, (২ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে জেলা তথ্য অফিস, নড়াইল কর্তৃক আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় ” শীর্ষক মতবিনিময় সভায় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন৷

তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ জুন চট্রগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া ইউনিয়নে ১২৮ একর জায়গার উপর দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক জাতি প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষণা দিয়েছেন। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট ইকোনমি এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ। সরকারি বেসরকারি সকল পরিসেবা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা সব কিছু হবে প্রযুক্তি নির্ভর। তাই সকলকে স্মার্ট সিটিজেন হতে হবে, দক্ষতা বৃদ্ধি করতে। এ লক্ষ্যে সরকার কাজ করছে এবং বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাদিয়া ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সদর নড়াইল।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন৷

অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা, জেলা সরকারী গ্রন্থাগারিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক, বিএডিসির প্রকৌশলী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা ক্রীড়া অফিসার, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার দেড়শতাধিক জনগণ ৷

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী