মে, ২০২৩
বর্তমানে মাস হিসাবে দেখছেন
জামালপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে অজ্ঞাত এক নারীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া পশ্চিম পাড়া গ্রামে একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারী ধানুয়া কামালপুর ও স্থানীয় রামরামপুর বাজার এলাকায় বিচরণ করত। সে মানসিক প্রতিবন্ধী ছিল। স্থানীয় লোকজন জীবিত থাকা অবস্থায় তার নাম পরিচয় জানার চেষ্টা করেও ব্যর্থ হন। বৃদ্ধ ওইবিস্তারিত পড়ুন
নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রানীর হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

“নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন স্বদেশ-এইচআরডিএফ-আইন ও সালিস কেন্দ্র-আসক, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, জেলা নাগরিক কমিটি এবং সাতক্ষীরায় কর্মরত বেসরকারি উন্নয়ন ও অধিকার সংগঠনগুলোর সম্মিলিত আয়োজনে ৪ মে ২০২৩ বৃহস্পতিবার সকাল বৃহস্পতিবার ১০টায় শহরের শহিদ আবদুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিশোরী স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের হত্যাকারীকে দ্রুততমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল ৯ টার দিকে শহরতলির আগরদাড়ি ইউনিয়নের বকচরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত কৃষক ইয়াকুব আলী ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির আঙ্গিনায় কৃষক ইয়াকুব আলী বৈদ্যুতিক মোটরের সাহায্যে ধান মাড়াই করছিলেন। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গাঁজা সহ ২ মাদক কারবারি আটক

কলারোয়ায় থানা পুলিশের অভিযানে গাঁজা সহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বুধবার( ৩ মে) থানার চৌকস পুলিশ সদস্যরা পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার কামারবাসা গ্রামের মৃত: ছাত্তার সরদারের ছেলে বদরুজ্জামান(৪০) ও মতিয়ার মোল্লার ছেলে আলমগীর মোল্লা (৩৭) কে ১ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। থানারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান

সাতক্ষীরার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান। বিদ্যালয়টির ছাদের পলেস্তারা খসে পড়ছে। দেয়ালের ইট বের হয়ে গেছে। শিক্ষার্থীরা ভয়ে ক্লাসে বসছে না। এমন করুণ দশা সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের। জানা গেছে, ১৯৮৮ সালে একুশে পদক ও মহানস্বাধীনতা পুরস্কার প্রাপ্ত জাতীয় অধ্যাপক মরহুম ডা. এম.আর খান তার নিজ গ্রাম রসুলপুরে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। অত্র এলাকাসহ স্থানীয় ৫৫০ জন শিক্ষার্থী বিদ্যালয়টিতে পড়াশোনা করছে। শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছেবিস্তারিত পড়ুন
নড়াইলে শারীরিক ও বাক প্রতিবন্ধী শিশু উদ্ধার

নড়াইলে শারীরিক ও বাক প্রতিবন্ধী শিশু আসিফ শেখ (১৩) কে উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। শিশুটির বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার রতনপুর গ্রামে। মঙ্গলবার (২ মে) মঙ্গলবার নড়াইল সদর উপজেলার ঘোড়াখালি মোড় থেকে অসহায় ওই শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। শিশুটি বাক প্রতিবন্ধী। নাম ঠিকানা কিছুই বলতে পারে না। পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিসবিস্তারিত পড়ুন
শাল্যে কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন পুনঃণির্মান কাজের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো মাঠ পর্যায়ে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করা। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাল্যে কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন পূনঃনির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ রা মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু এবিস্তারিত পড়ুন
মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম বিল্লাহ (২৬) নামের এক যুবকের করুন মৃত্যু হয়েছে। নিহত মাসুম উপজেলার শ্যামকূড় ইউনিয়নের সুন্দলপুর গ্রামের আব্দুস সোবহানের (গ্যারেজ মিস্ত্রী) ছোট ছেলে। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু জানান- নিহত যুবক মাসুম বিল্লাহ ময়মনসিংহে এনার্জিপ্যাক কোম্পানিতে কর্মরত ছিল। গত সোমবার (১মে) রাত ১০টার দিকে কোম্পানির কারখানায় ওয়েন্ডিংয়ের কাজ করার সময় মাসুম বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন। মুমুর্ষ অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মাসুম মারাবিস্তারিত পড়ুন
আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সাতক্ষীরা জেলার আশাশুনি সদর উপজেলায় ফুটবল মাঠের দক্ষিন পাশে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় অবস্থিত। ১৯৮৫ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয় এবং সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চলতে থাকে। আশাশুনি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি পদে লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্যে অভিযোগ উঠছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে । ঘটনা সূত্রে জানা যায় ,গতো ১২-০৪-২০২৩ তারিখে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩ টি পদে নিয়োগের জন্য দৈনিক কাফেলা এবং দৈনিক মানবজমিনের পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। প্রধানবিস্তারিত পড়ুন
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ১৩২ জন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের সাথে অহেতুক অসদাচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ, পাওনা টাকা সময়মত না দেয়া, দূর্ণীতি স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন ভাবে অর্থ আত্মসাতের অভিযোগ এনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ১৩২ জন কর্মকর্তা-কর্মচারী। গত তিন সপ্তাহ আগে কর্মকর্তা-কর্মচারীগণ এ অভিযোগ দায়ের করে তার অনুলিপি জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে পাঠান। লিখিত অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

