শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রানীর হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

“নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন স্বদেশ-এইচআরডিএফ-আইন ও সালিস কেন্দ্র-আসক, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, জেলা নাগরিক কমিটি এবং সাতক্ষীরায় কর্মরত বেসরকারি উন্নয়ন ও অধিকার সংগঠনগুলোর সম্মিলিত আয়োজনে ৪ মে ২০২৩ বৃহস্পতিবার সকাল বৃহস্পতিবার ১০টায় শহরের শহিদ আবদুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ‌ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিশোরী স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসব হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে সংখ্যালঘু ও নারী নির্যাতন বন্ধ করা সম্ভব হবে না। দেশে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা না করা গেলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

সমাবেশে মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, বাংলাদেশ জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ নেতা আবু তালেব, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, উন্নয়নকর্মী ও সাংবাদিক ফারুক রহমান, উন্নয়নকর্মী ক্রিসেন্টের আবু জাফর সিদ্দিকী, অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জুরী, সুন্দরবন ফাউন্ডেশনের শেখ আফজাল হোসেন, জিডিএফ’র ফরিদা আক্তার বিউটি, আশ্রয়ের সরদার গিয়াসউদ্দিন আহমেদ, হেড’র লুইস গাইন, ল’ স্টুডেন্টস ফোরামের সালাউদ্দিন রানা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে স্থানীয় মানবাধিকারকর্মী, সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি, সাংস্কৃতিক, নারী অধিকার সংগঠন, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ সকল পর্যায়ের সংগঠন‌ ও ব্যক্তিবর্গ সমগ্র কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস