শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, নভেম্বর ১১, ২০২৩

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের টিম” এর বর্ষপূর্তি অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আমাদের টিম মানবিক পরিবারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনটি উপলক্ষে উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের সভাপতি এইচ এম মনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যার জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য আগজর আলী, উন্নয়ন কর্মী রাসেল আহম্মেদ।বিস্তারিত পড়ুন

দেবহাটায় স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় পটগান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ বিষয়ক পটগান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় তৃণমূল পর্যায়ে মানুষকে সচেতন করার লক্ষে উত্তর সখিপুরে এ পটগান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেস, ১,২,৩ নং ওয়ার্ড ইউপি সদস্য সাজু পারভীন, সিএসও প্রতিনিধি সফিকুল ইসলাম, ইউনিয়ন ফ্যাসিলিটেটর জয়বিস্তারিত পড়ুন

নড়াইলে এসপি সাদিরা খাতুন’র সভাপতিত্বে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১১:টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল।বিস্তারিত পড়ুন

দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাঈদ

নিজস্ব প্রতিনিধি, : জাতীয় দৈনিক বাংলা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। জেষ্ঠ সাংবাদিক মোঃ আবু সাঈদ। পত্রিকার সম্পাদক চৌধুরী জাফরউল্লাহ সারাফাত স্বাক্ষরীত এক পত্রে ২৫শে সেপ্টেম্বর ২০২৩ নিয়োগপত্র প্রদান করেন এবং ১লা অক্টোবর ২০২৩ তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হয়। নিয়োগ পত্রে উল্লেখ করা হয়েছে কর্মকালিন সময়ে সাংবাদিক আবু সাঈদ পত্রিকাটির নিয়ম এবং শ্রমআইন অনুযায়ী বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। আবু সাঈদ ২০০২ সাল থেকে সাতক্ষীরা স্থানীয়বিস্তারিত পড়ুন

নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভায় বক্তব্য রাখছেন এসপি সাদিরা খাতুন

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ৯ টার সময় পুলিশ লাইন্স ড্রিলশেডে অক্টোবর/২০২৩ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত বিভিন্ন র‌্যাঙ্ক এর অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন তাদের এসব সমস্যার সমাধানের জন্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা শ্রমিক লীগের প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড়ে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন

এমপি রবির নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার খুলনায় মহাসমাবেশে যাচ্ছে হাজার হাজার নেতাকর্মী

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরা-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার খুলনায় বিভাগীয় মহাসমাবেশে যাচ্ছে হাজার হাজার নেতাকর্মী। সোমবার (১৩ নভেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনা বিভাগীয় মহাসমাবেশকে সফল করতে হাজার হাজার দলীয় নেতাকর্মী নিয়ে যাবেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় মহাসমাবেশকে সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, প্রস্তুতি সভা ও কর্মীসভা করেছেন বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন