শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২৪

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাগর-রুনির হত্যাকারীদের ধরা হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সাগর-রুনির হত্যাকারীদের ধরা হবে। এ হত্যাকা-ের বিচার করতে যে পদক্ষেপ সরকারের নেয়া উচিত, সেটা সরকার নেবে। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ এসব কথা বলেন। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে র‌্যাব ব্যর্থ কি-না এবং এইবিস্তারিত পড়ুন

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন তার চিঠিতে বলেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ ‘দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর এ সময় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানিসহ বৈশ্বিক বিষয়গুলোতে কাজ চালিয়েবিস্তারিত পড়ুন

মিয়ানমারের প্রতি উদারতা দেখানোর সুযোগ নেই : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের প্রতি আর উদারতা দেখানোর সুযোগ নেই। কোনো অবস্থাতেই বাস্তুচ্যুতদের ঢুকতে দেয়া হবে না। তিনি বলেন, ‘মিয়ানমার ইস্যুতে আর কোনো উদারতা দেখানো সম্ভব নয় এবং সেখান থেকে নতুন কেউ বাংলাদেশে এলে তাকে গ্রহণ করা হবে না।’ ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথাবিস্তারিত পড়ুন

পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক: আইনশৃঙ্খলা রক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে (পণ্য পরিবহনে) চাঁদাবাজি হলে সংশ্লিষ্ট সবাইকে শক্তভাবে ব্যবস্থা নিতে বলেছেন তিনি। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভার বৈঠকে তিনি এসব নির্দেশ দেন। সচিব সভা শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং বাজারমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি (প্রধানমন্ত্রী) নজরদারি করতে বলেছেন। নজরদারির ক্ষেত্রে তিনি একটিবিস্তারিত পড়ুন

এক্স-ক্যাডেটস পদক ২০২৪ এ ভূষিত হয়েছেন ক্যাপ্টেন এছাহক আলী

মো: জাবের হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডের কোর-এ বিশেষ অবদানের জন্য সারা বাংলাদেশের বিএনসিসি অফিসার ক্যাটাগরিতে এক্স্-ক্যাডেটস্ পদক ২০২৪ এ ভূষিত হয়েছেন ক্যাপ্টেন মো. এছাহক আলী। বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (বেকা) বিএনসিসি তে বিশেষ অবদান রাখার জন্য আশাশুনি সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ক্যাপ্টেন মো. এছাহক আলীকে এ পুরষ্কৃত করেছেন। গত ২ ফেব্রুয়ারি ২০২৪ (শুক্রবার) ঢাকার তেজগাঁও সিভিল অ্যাভিলিয়েশন স্কুল এন্ড কলেজে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় মন্ত্রী লেফটেন্যান্টবিস্তারিত পড়ুন

নড়াইলে রাগ করে বউ বাপের বাড়ি চলে যাওয়ায় দুই ছেলেকে নিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাওয়ায় দুই সন্তানকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে কালিয়া উপজেলার জোকা গ্রামে এ ঘটনা ঘটে। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। আত্নহত্যার চেষ্টা চালানো ব্যক্তির নাম রোমান মোল্যা (৩৫)। তার দুই ছেলে লামিম মোল্যা (৯) ওবিস্তারিত পড়ুন

৬ মামলায় মির্জা আব্বাসের জামিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা পল্টন ও রমনা থানার পৃথক ৬ মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। পল্টন থানার ৫ মামলার ৪টিতে এবং রমনা থানার ৪ মামলার ২টিতে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন। এর আগে একই আদালতে মির্জা আব্বাসের জামিন শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, জয়নুল আবেদীন মেজবাহ, মহিউদ্দিন চৌধুরীসহ বেশ কয়েকজন আইনজীবী।বিস্তারিত পড়ুন

নড়াইলে আন্তঃ জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার সমাপনী

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে আন্তঃ জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আন্তঃ জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০২৩-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাঃ মেহেদী হাসান। সমাপনী অনুষ্ঠানে আয়োজক কমিটি পুলিশ সুপারকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিতবিস্তারিত পড়ুন

মৃত তপন চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোক! বিভিন্ন মহলের শোক বার্তা

কলারোয়ার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান পরিবারে শোকের ছায়া বিরাজ করছে। তপন চেয়ারম্যানের বড় ভাইয়ের অকাল মৃত্যুতে। চেয়ারম্যান বিশাখা তপন সাহার ফেসবুক পোষ্ট থেকে জানাগেছে, গত (৩১ জানুয়ারি) বুধবার স্বপন সাহা স্ট্রোক করলে তাৎক্ষনিক খুলনা সিটি মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, অবস্থার অবনতি হলে ব্রেন অপ্রেশন করা হয়, আইসিইউতে মৃত্যুর সাথে লড়ায় করে (৫ ফেব্রুয়ারি) সোমবার রাত ১.৩০ নাগাদ মৃত্যুর কাছে পরাজয় বরণ করেন তিনি। ৬২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। স্বপনবিস্তারিত পড়ুন

গণতন্ত্রের প্রশ্নে আমেরিকা কোনো ছাড় দিয়েছে বলে জানা নেই : রিজভী

আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অবৈধ, ডামি নির্বাচনকে বৈধতা দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কয়েকদিন আগেও ৭ জানুয়ারি নির্বাচনে যে জালিয়াতি হয়েছে সেটা স্পষ্টভাবে বলেছে। গণতন্ত্রের প্রশ্নে তারা কোনো ছাড় দিয়েছে বলে আমার জানা নেই। সোমবার (৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, একসঙ্গেবিস্তারিত পড়ুন