শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৪

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

নড়াইলে শিশু অপহরণের অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশু অপহরণের চেষ্টার সময় আকিদুল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার (১ মার্চ) উপজেলার গোপিনাথপুর এলাকায় ওই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের হাতে আটক হওয়া আকিদুল শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার নোয়াপাড়া গ্ৰামের বাসিন্দা। তার বাবার নাম সেলিম শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাবিস্তারিত পড়ুন

নড়াইলে ইভটিজিং এর প্রতিবাদ করায় মাদরাসা ছাত্রকে কুপিয়ে হত্যা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ইভটিজিং করার প্রতিবাদ করায় মাদরাসা ছাত্রকে কুপিয়ে হত্যা ও শিশু অপহরণের অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। নড়াইলের কালিয়া উপজেলায় নিলয় মোল্যা (১৪) নামে এক মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিলয়ের সঙ্গে থাকা তামিম খান নামে আরেক কিশোর আহত হয়েছে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার যুবনেতা জাহিদ হোসেন বাপ্পী’র আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

এস এম ফারুক হোসেন, সাতক্ষীরা: সদা হাস্যোজ্বল, সদালাপী সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুবলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পীর মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান হয়েছে। শুক্রবার (১ মার্চ) বাদ জুম্মা জেলা পরিষদ মসজিদে জাহিদ হোসেন বাপ্পীর আত্মার মাগফিরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদস্য শওকত হোসেন, জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক আব্দুল্লাহ সরদার।বিস্তারিত পড়ুন

রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো সরকারপ্রধান নির্বাচিত হয়ে এটিই প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী সফর। শনিবার (২ মার্চ) রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের শহিদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরব’ এ পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেয়া হয়েছে সকল ব্যবস্থা। রাজশাহীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে শুক্রবার বিকেলে বাংলাদেশবিস্তারিত পড়ুন

আগুন লাগা ভবনটি ছিলো এক মৃত্যুকূপ

অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায়, বেইলি রোডের সাততলা ভবনটির মালিককে তিন দফা চিঠি দিয়েছিলো ফায়ার সার্ভিস। তারপরও ত্রুটি সারানোর কোনো উদ্যোগ নেয়া হয়নি। নিচতলার ছোট্ট আগুন নেভানোর মতো কোনো ফায়ার এক্সটিংগুইশার ছিলো না। আটকে পড়া মানুষদের নেমে আসার জন্য ছিলো না কোনো প্রশস্ত সিঁড়ি। সব মিলে ভবনটিকে মৃত্যুকূপ বলছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবীব। বৃহস্পতিবার সন্ধ্যায় ছিলো ছুটির আমেজ। আর লিপ ইয়ার উদযাপনে রেস্তোরাঁগুলোতে ছিলো নানা অফার। তাই ভিড়টাও ছিলো বেশি। ভবনেরবিস্তারিত পড়ুন

বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ড ও প্রায় অর্ধশত প্রাণহানির ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। শনিবার ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, সকালে পোড়া ভবনটিতে আসেনি কোনো তদন্ত সংস্থার কর্মকর্তারা। তবে এফবিসিসিআই এর একটি প্রতিনিধি দল বেলা ১১টার পর আসে ঘটনাস্থলে। এসময় ফায়ার সার্ভিসের সাবেকবিস্তারিত পড়ুন

প্রথম বিপিএল শিরোপার স্বাদ পেলো বরিশাল

প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেলো ফরচুন বরিশাল। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই দারুণ সূচনা করেন ওপেনার তামিম ও মিরাজ। পরে মায়ার্স ঝড়ে নিশ্চিত হয় জয়। ছয় উইকেটে জয় নিয়ে উদযাপনে মাতে তামিমরা। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের মেগা ফাইনালে টস জিতে কুমিল্লাকে ব্যাট করতে পাঠান তামিম। এদিন নারিন, লিটন, হৃদয়দের ব্যর্থতা এবং অঙ্কন-রাসেলের ব্যাটে ১৫৪ রানের লড়াই করার মতো সংগ্রহ পায় কুমিল্লা। ১৫৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেইবিস্তারিত পড়ুন

নতুন ৭ প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

নতুন ৭ প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার নতুন শপথ নেওয়া সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। কে কোন দায়িত্ব পেলেন- নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় (দুই) টি গাঁজা গাছ সহ গ্রেফতার ১

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), জনাব মোঃ সাজ্জাদ হোসেন স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং পাটকেলঘাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে ইং-০১/০৪/২০২৪ তারিখ ০০.২৫ ঘটিকায় এসআই(নিঃ)/কৃষ্ণ পদবিস্তারিত পড়ুন

জাতীয় বীমা দিবস-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বীমার ধারণা প্রসারের লক্ষ্যে জাতীয় বীমা দিবস-২০২৪ উদ্বোধন করেছেন। তিনি আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দিবসটির উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্যাঙ্কাস্যুরেন্স সেবারও উদ্বোধন করেন। যা সরাসরি ব্যাংক থেকে বীমার প্রিমিয়াম দেওয়ার সুবিধা প্রদান করে। অর্থমন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। জাতীয় বীমা দিবস-২০২৪ এই বছরের প্রতিপাদ্য ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এইবিস্তারিত পড়ুন