শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগুন লাগা ভবনটি ছিলো এক মৃত্যুকূপ

অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায়, বেইলি রোডের সাততলা ভবনটির মালিককে তিন দফা চিঠি দিয়েছিলো ফায়ার সার্ভিস। তারপরও ত্রুটি সারানোর কোনো উদ্যোগ নেয়া হয়নি। নিচতলার ছোট্ট আগুন নেভানোর মতো কোনো ফায়ার এক্সটিংগুইশার ছিলো না।

আটকে পড়া মানুষদের নেমে আসার জন্য ছিলো না কোনো প্রশস্ত সিঁড়ি। সব মিলে ভবনটিকে মৃত্যুকূপ বলছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবীব।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছিলো ছুটির আমেজ। আর লিপ ইয়ার উদযাপনে রেস্তোরাঁগুলোতে ছিলো নানা অফার। তাই ভিড়টাও ছিলো বেশি। ভবনের বিভিন্ন তলায় ছিলো কাচ্চি ভাই, পিৎজা ইন, স্ট্রিট ওভেন, খানাস’সহ আরও কয়েকটি রেস্টুরেন্ট।

ভবনটি তৈরি করে আমিন মোহাম্মদ গ্রুপ। পরে বিক্রি হয় ফ্ল্যাট। ফ্লোর ভাড়া নিয়ে গড়ে ওঠে রেস্তোরাঁ বিপণী বিতান। ভবনে লিফট ছিলো দু’টি। সিঁড়ি একটি। ছিলো না কোনো জরুরি পথ। নামার পথে চার তলার সরু সিঁড়িতে ছিলো রান্নার সিলিন্ডার। সেই সিঁড়ি আবার নিচতলা পর্যন্ত যুক্ত নয়। তাই আটকে পড়ারা আটকে ছিলেন এক মৃত্যুকূপে।

ভবনটি ঘুরে দেখে স্থপতি ইকবাল হাবীবের অভিযোগ, সরকারি সংস্থাগুলোই এই মৃত্যুকূপকে অনুমোদন দিয়েছে।

স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবীব বলেন, বাণিজ্যিক বা অফিস হিসেবে তৈরি করার কথা বলে এখানে রেস্টুরেন্ট করা হয়েছে। ভবনটির প্রবেশদ্বার ও সিঁড়ি কোনোটিই আইনকানুন অনুযায়ী তৈরি করা হয়নি। ভবনের ফায়ার স্কেপও যথাযথভাবে তৈরি করা হয়নি।

অভিযোগ আছে তিনবার চিঠি দেয়ার পরও ভবনটির বিরুদ্ধে ফায়ার সার্ভিসকে কোনো ব্যবস্থা নিতে দেয়া হয়নি। ছিলো অদৃশ্য চাপ। সবশেষ ৩ সেপ্টেম্বর ২০২৩ সালের দেয়া চিঠিতে দেখা যায়; ভবনটির ওপরের তলায় ফায়ার সেফটি প্লান ছিলো না। ফায়ার অনাপত্তিও ছিলো না। নেই ফায়ার লিফট ও পাম্প হাউজ।

বেইলি রোড ট্রাজেডিতে হতাহতদের পরিচয়বেইলি রোড ট্রাজেডিতে হতাহতদের পরিচয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ভবনটি আমাদের মনিটরিংয়ের মধ্যেই ছিলো।

ভবন থেকে বের হওয়া বা বাতাস চলাচলের পর্যাপ্ত জায়গা না থাকার কারণেই তিন তলায় আটকে পড়া বেশির ভাগ মানুষ আগুনের ধোয়ায় মারা যায়। চিকিৎসকরাও বলছেন একই কথা।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ