বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জোরপূর্বক কেন্দ্র দখল করার সুযোগ নেই- ডালিম

আশাশুনির দুর্গাপুর ও কুল্যায় ঘোড়া প্রতীকের শেষ জনসভা

স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের মনোনীত প্রার্থী খাজরা ইউনিয়ন থেকে টানা তিনবারের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনওয়াজ ডালিম বলেন,

একুশে মে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। চোরপূর্বক কেন্দ্র দখল করে সিল মেরে জয় লাভ করার সুযোগ নেই। অতীতের নির্বাচন এবারের নির্বাচন অনেক ভিন্ন। তাই তিনি প্রতিপক্ষ চিংড়ি মাছের প্রার্থীর উদ্দেশ্য করে বলেন এবার পড়াশোনা করে পাস করতে হবে টুকে পাশ করার সুযোগ নেই।

জনগণ যাকে চাইবে তাকে তার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই চিংড়ি মাছের সমর্থকরা আমার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। কয়েক জনকে মারপিট করা হয়েছে।

তিনি আরো বলেন, জয়লাভ করতে পারলে মানিকখালী ব্রিজের টোল জনগণের জন্য অবমুক্ত করা হবে। উপজেলার অবহেলিত রাস্তাঘাট কালবাট ব্রিজ জলাবদ্ধতা নিরসন সহ অবহেলিত মানুষের কাজ করার জন্য আগামী একুশে মে সারাদিন ঘোড়া প্রতীকে ভোট দিয়ে উপজেলাবাসীকে সেবা করার জন্য জনগণের ভোট প্রার্থনা করেন।

ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে রবিবার বিকাল ৫ টায় দুর্গাপুর ইউনিয়নের খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঘোড়া প্রতীকের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক সুধাংশু কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ রাজ্যেশ্বর কুমার দাস।

এ সময় বক্তব্য রাখেন, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মিরাজ আলী,সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল আলম ডাবলু, কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান ওমর শাকি পলাশ, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ,শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাসার দিপু, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম সানা।

সদরের সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, কুল্যা সাবেক চেয়ারম্যান আব্দুল বাছেত চৌধুরী, আনুলিয়া সাবেক চেয়ারম্যান নুরুল আলম, বিকাশ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সহ ১১ ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ হাজার হাজার নেতাকর্মী জনসভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য আসাদুজ্জামান মুকুল ও আবুল হাসান।

পরে সন্ধ্যা সাতটায় কল্যা ইউনিয়নের গুনাগারকাটি মাদ্রাসা প্রাঙ্গণ শেষ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী