মার্চ, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নতুন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সাত জনকে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও সাত প্রতিমন্ত্রী। তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার উপমন্ত্রী শূন্য থাকছে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভা। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন শুক্রবার এক প্রজ্ঞাপনে সাত প্রতিমন্ত্রী নিয়োগের কথা জানান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আজ ১ মার্চ নিম্মবর্ণিত ব্যক্তিবর্গকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা হলেন-শহীদুজ্জামান সরকার, আবদুল ওয়াদুদ, নজরুল ইসলাম চৌধুরী,বিস্তারিত পড়ুন
বেইলি রোডের ভবনটিতে ফায়ার এক্সিট না থাকায় ক্ষোভ প্রধানমন্ত্রীর

রাজধানীর বেইলি রোডের ভবনে অগ্নি নির্গমন পথ (ফায়ার এক্সিট) না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা করেছি, তবুও মানুষ এতটা সচেতন নয়। আপনি একটি বহুতল ভবনে আগুন দেখেছেন, যার কোনো অগ্নি নির্গমন পথ ব্যবস্থা নেই।’ ‘জাতীয় বিমা দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সরকারপ্রধান এসব কথা বলেন। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আগাম ইরি-বোরো ধান চাষে বাম্পার ফলনের সম্ভবনা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া পাকুড়িয়া মাঠে আগাম ইরি-বোরো ধান চাষ হওয়ায় ও পাশাপাশি আবহাওয়ায় অনুকূল থাকায় ধানের বাম্পার ফলনে সম্ভবনা দেখছে এলাকার কৃশকরা। এখনও সারা উপজেলা ইরি ধানের চারা পরিচর্যা করার জন্যে কৃষক ব্যস্ত পার করছে।সেই ধানচাষ খ্যাত পাকুড়িয়া এখন ঘন সবুজ ঘেরা ধানের সমারোহ। এলাকা বাসী আশা করছেন এ বছর ধানের বাম্পার ফলনে সম্ভবনায়, কৃষকের মুখে হাসি ফুটেবে ।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়নেরবিস্তারিত পড়ুন
কেশবপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র চন্দ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন
কেশবপুরের সাগরদাঁড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজের গণসংযোগ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে গতকাল বিকেলে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার, চিংড়া বাজার সহ বিভিন্ন বাজারের ব্যাবসা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের নিকট দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ-সহ ব্যাপক গণসংযোগ করেন। এসময় উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইল ডিবি পুলিশের অভিযানে পঁচাশি পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন তেলকারা পূ্র্বপাড়া গ্রামের খান নাজমুল হুদার ছেলে। শুরুবার (১ মার্চ’) সকাল নড়াইল সদর থানাধীন তেলকারা গ্রামের লিংকন মোল্লার বাড়ির উত্তর দিকে তেলকারা সুইচগেট এর উপর থেকে তাকে আটকবিস্তারিত পড়ুন
ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবির নতুন কমিটি

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান,বিস্তারিত পড়ুন
দাম বাড়লো বিদ্যুতের, কার খরচ কত বাড়বে

এক বছরের মাথায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এ দফায় গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন দর অনুসারে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে বেড়েছে ৭০ পয়সা। ফেব্রুয়ারি মাসের বিল থেকেই নতুন এ দাম কার্যকর করা হবে। নতুন এ মূল্য নির্ধারণের পর কোন ব্যবহারকারীর কত বিদ্যুৎ বিল বাড়তে পারে, তা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিদ্যুতের দাম বিভিন্ন গ্রাহক শ্রেণিতে ভাগ করে নির্ধারণ করাবিস্তারিত পড়ুন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত : র্যাব ডিজি

নিচতলায় একটা দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। শুক্রবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকের একথা জানান তিনি। খুরশীদ হোসেন জানান, ‘নিচতলায় একটা ছোট দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়েছে। সেখানে অধিকাংশ যেহেতু রেস্টুরেন্ট ছিল, সেহেতু অনেকবিস্তারিত পড়ুন
বেইলি রোড ট্রাজেডি : নিহতদের প্রত্যেক পরিবার পাবেন ২৫ হাজার টাকা

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেওজানান তিনি। শুক্রবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে এসে তিনি এ ঘোষণা দেন। এরআগে সকাল সোয়া ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকাবিস্তারিত পড়ুন

