বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সাত জনকে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও সাত প্রতিমন্ত্রী। তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার উপমন্ত্রী শূন্য থাকছে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভা।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন শুক্রবার এক প্রজ্ঞাপনে সাত প্রতিমন্ত্রী নিয়োগের কথা জানান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আজ ১ মার্চ নিম্মবর্ণিত ব্যক্তিবর্গকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

তারা হলেন-শহীদুজ্জামান সরকার, আবদুল ওয়াদুদ, নজরুল ইসলাম চৌধুরী, রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজহার খান।

সরকার গঠনের এক মাস ২০ দিন পর বাড়ানো হচ্ছে মন্ত্রিসভার কলেবর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবভনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যাদের ফোন করা হয়েছে তাদের মধ্যে চারজনই নারী সংসদ সদস্য।

ফোন পেয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছি।

মন্ত্রিসভায় স্থান পাওয়া আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা প্রথমবারের মত সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে এবার সংসদ সদস্য হয়েছেন।

টানা তিনবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খানও ইতোমধ্যে ফোন পেয়েছেন। তার বাবা আতাউর রহমান খান কায়সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন।

ক্ষমতাসীন দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে শপথ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারও আজ শপথ নিতে যাচ্ছেন। দেশের অন্য সব আসনের সঙ্গে নওগাঁ-২ আসনেও গত ৭ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল।

কিন্তু ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে এ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। পরে নতুন তফসিলে ১২ ফেব্রুয়ারি এই আসনে হওয়া ভোটে জিতে আসেন শহীদুজ্জামান। তিনি বলেন, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে।

গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে তার নতুন সরকার গঠন করেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর ছাড়া পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। শেখ হাসিনার এবারের মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই।

বুধবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথের পর মন্ত্রিসভার আকার বাড়ছে বলে খবর প্রকাশিত হয়। এতে নারী আসনের এমপিদের কয়েকজন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে সূত্রের বরাতে প্রকাশ করা হয়।

ইতিপূর্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম