মে, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
এসএসসিতে পাসের হারে শীর্ষে যশোর

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। আর সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে। রোববার শিক্ষা বোর্ড সূত্র জানায়, যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। এ ছাড়া, ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩বিস্তারিত পড়ুন
দাখিলে পাসের হার ৭৯.৬৬, জিপিএ-৫ পেল ১৪২০৬ জন

চলতি বছর বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ হাজার ৭৩৯ জন এবং ছাত্রী ৭ হাজার ৪৬৭ জন। রোববার (১২ মে) সকাল ১০টা ৫৫ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ ঘোষণা দেন। এরপর বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ফলাফল দেখতে পারছেন।
কলারোয়ায় এসএসসিতে শিক্ষক কন্যা হৃদিতা ‘গোল্ডেন এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ

প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে কলারোয়ায় শিক্ষক কন্যা মাহিশা আনাম হৃদিতা ‘গোল্ডেন এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছে। হৃদিতা কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক ও কনফিডেন্স কলারোয়ার পরিচালক শেখ মো. আলকামুন বাবলু ও সুরাইয়া ইয়াসমিনের কন্যা। সে কলারোয়া গার্লস হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলো। প্রকাশিত ফলাফলে সে ১২টি বিষয়েই ‘এ প্লাস’ পেয়ে ‘গোল্ডেন এ প্লাসে’ উন্নীত হয়েছে বলে তার পিতা শেখ মো. আলকামুন জানান। তিনি বলেন, তার মেয়েবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১২ মে) সকাল ১০টার পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করার পর থেকে পরীক্ষার্থীরা ফল দেখতে পান। গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে সারা দেশের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন।বিস্তারিত পড়ুন
ক্ষোভে জাতিসংঘ সনদ ছিঁড়লেন ইসরায়েলি রাষ্ট্রদূত

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব পাস হওয়ায় রাগে-ক্ষোভে বৈশ্বিক সংস্থাটির সনদের একটি কপি ছিন্নভিন্ন করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। শুক্রবার (১০ মে) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার একপর্যায়ে তিনি এই কাণ্ড করেন। খবর এনডিটিভির। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের ব্যাপারে একটি ভোটাভুটি হয়। সেখানে প্রস্তাবের পক্ষে ১৪৩ দেশ ভোট দিয়েছে। অন্যদিকে ২৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৯টি দেশ এই প্রস্তাবের বিপক্ষেবিস্তারিত পড়ুন
যেভাবে দেখা যাবে এসএসসির ফল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১২ মে রোববার প্রকাশ করা হচ্ছে। বেলা সাড়ে ১১টা থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ ফল প্রকাশ করা হচ্ছে। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে সচিবালয়ে ফলের বিস্তারিত তুলে ধরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফলাফল দেখবেন যেভাবে- সম্প্রতি এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফল দেখার নিয়মসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবিস্তারিত পড়ুন
অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ‘এক অদৃশ্য শক্তি, দেশ চালাচ্ছে। সেই শক্তির নির্দেশে তারা (আওয়ামী লীগ) বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে। দেশের নির্বাচন ব্যবস্থা বিলীন করে দিয়েছে। সূক্ষ্মভাবে ভিন্ন মোড়কে দেশে পুনরায় বাকশাল প্রতিষ্ঠা করতে চাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ দাবিবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্র আর আসবে না বিএনপির স্বপ্নপূরণ করতে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্র আর আসবে না। লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। শনিবার (১১ মে) বিকেলে মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রবিস্তারিত পড়ুন
বৈজ্ঞানিক গবেষণায় ফুসফুসে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবঃ বাংলাদেশী গবেষকের সাফল্য

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: “মাইক্রোপ্লাস্টিক” শব্দটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। মাইক্রোপ্লাস্টিক হচ্ছে এক ধরণের ক্ষুদ্রপ্লাস্টিকের কণা, যা জল, বাতাস, মাটি, এমন কি বায়ুমন্ডলসহ সর্বত্র পাওয়া যায়। একজন ব্যক্তি তার অজান্তে লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক কণা প্রতিদিন গ্রহণ করতে পারে। মাইক্রোপ্লাস্টিক গুলি সাধারণত ছোট প্লাস্টিকের টুকরা যার দৈর্ঘ্যে ৫মাইক্রোমিটার থেকে কম কিন্তু ১ মাইক্রোমিটার থেকে বড় হয়। বিজ্ঞানীরা আরও নির্ধারণ করেছেন যে প্লাস্টিককণার আকার ২৫ মাইক্রোমিটার, ৫ থেকে ২৫ মাইক্রোমিটার, ১ থেকে ৫বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সেঁজুতি

সাতক্ষীরায় ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি। শনিবার (১১ মে) বিকেলে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়স্থ নিজ কার্যালয়ে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তাদের হাতে এসব ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। এমপি সেঁজুতি বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক।তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য বিভিন্ন একাডেমি, সংগঠন ও ক্লাবগুলোর মাঝেবিস্তারিত পড়ুন

