মে, ২০২৪
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়ন হলে কেউ গরিব থাকবে না : প্রধানমন্ত্রী

দেশের সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি সংক্ষিপ্তভাবে বহুমাত্রিক কর্মসূচির বর্ণনা দেন। যার মধ্যে রয়েছে ‘আমার বাড়ি, আমার খামার’, জনগণকে আর্থিক অনুদান প্রদান, সার্বজনীনবিস্তারিত পড়ুন
অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

ভারতে লোকসভা নির্বাচন চলছে। এরমধ্যে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের মাঝেই স্বস্তির খবর পেলেন কেজরিওয়াল। আবগরি মামলায় আম আদমি পার্টির (এএপি) এ প্রধান নেতাকে আবগারি মামলায় অন্তবর্তীকালীন জামিন দেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের মামলার শুনানি ছিল। এ শুনানি শেষে আদালত তাকে আগামী ১ জুন পর্যন্ত অন্তবর্তীকালীনবিস্তারিত পড়ুন
বিমান দুর্ঘটনা
স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন সম্পন্ন

স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তার নিজ জেলা মানিকগঞ্জে। শুক্রবার (১০ মে) বাদ জুমা তৃতীয় জানাজা শেষে শহরের সেওতা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে, শুক্রবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে আসিম জাওয়াদের ফিউনারেল প্যারেডে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করাবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (১০ মে) সকাল ১০টার পর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দোয়া মোনাজাতে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এর আগে একদিনের সফরে সকাল ৭টার পর গণভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচনে সম্পৃক্ততায় বিএনপিতে দুকূল হারালেন বহিষ্কৃতরা

উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে অংশ নিয়ে দুকূলই হারালেন বিএনপির বহিষ্কৃত নেতারা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বুধবার অনুষ্ঠিত এ ধাপের ভোটে ৮০ জন নেতা অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করে দলটি। এর মধ্যে চেয়ারম্যান পদে মাত্র সাতজন নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে তিনজন জয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। বাকিরা একদিকে দল থেকে বহিষ্কার হয়েছেন, আবার ভোটেও পরাজিত হয়েছেন। তাদের অনেকের মধ্যেই এখন হতাশা দেখা দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারও অনেকটা ধ্বংসের মুখে পড়েছে। দলটিরবিস্তারিত পড়ুন
ভারতীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, যা বললো যুক্তরাষ্ট্র

ভারতের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে রাশিয়া। তবে মস্কোর সেই অভিযোগকে উড়িয়েছে দিল ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা ভারতীয় নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছি না। এমনকি আমরা পৃথিবীর কোনো নির্বাচনেই হস্তক্ষেপ করি না। এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, ভারতে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন ফেডারেল কমিশনের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের সমালোচনাবিস্তারিত পড়ুন
নতুন নকশায় টঙ্গী যাবে মেট্রোরেল

সাভারের আশুলিয়া নয়, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন। দেশের প্রথম এ রেল লাইন উত্তরার দিয়াবাড়ি থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করবে। মেট্রোরেল এখন চলছে উত্তরা থেকে মতিঝিল। এ রুটের বর্ধিতাংশ গিয়ে ঠেকবে কমলাপুরে। অন্যদিকে উত্তরার দিয়াবাড়ি থেকে একটি পথ সাভারের আশুলিয়া নয়, টঙ্গীকে যুক্ত করবে। এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
ভিসা জটিলতায় হজ অনিশ্চিত ৩৮ হাজার যাত্রীর!

সৌদি আরবে পবিত্র হজের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন দেশের হজযাত্রীদের বরণ করতে প্রস্তুত দেশটি। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার ৮৫ হাজারের বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। শনিবার (১১ মে) আবেদনের সময়সীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত ভিসা পাননি ৩৮ হাজার হজযাত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বেসরকারি হজ এজেন্সিগুলোকে সতর্ক করেছে এবং জোর দিয়ে বলেছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে হজযাত্রীদের ভিসা নিশ্চিত করতে না পারলে এই দায়ভার তাদেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খাদিজা খাতুন (৬) নামের এই শিশু কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুরে কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গদখালি গ্রামের ওয়াজেদ গাজী ও তাসলিমা খাতুনের মেয়ে শিশু খাদিজাকে সকাল থেকেই পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে পেতে গ্রামের দুই মসজিদের মাইকে প্রচার করে সকলকে জানানো হয়। অবশেষে বেলা ১ টার দিকে কলারোয়া সরকারি কলেজের পুকুরেবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিধ্বস্ত যুদ্ধবিমান উদ্ধার

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর যুদ্ধবিমানটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমানটি উদ্ধার করে নৌবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম নৌবাহিনীর একজন কর্মকর্তা। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ওয়াইএকে ১৩০ নামক যুদ্ধবিমানটি উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং চট্টগ্রাম বোট ক্লাবের একটু দূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে। তখন বিমানেবিস্তারিত পড়ুন

