বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪
বর্তমানে দিন হিসাবে দেখছেন
কমিউনিটি ক্লিনিক আরো সক্রিয় করতে সরকার কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে। এখানে কোনো রোগী সরকারি সেবা বঞ্চিত হলে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে। কোনোরকম গাফিলতি থাকলে কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও রোগীদের হালচাল পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল বন্ধের অভিযান আগের মতোই চলবে, তাই অনিয়ম পেলেইবিস্তারিত পড়ুন
৭ লাখ ৯৭ হাজার কোটির বাজেট

২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে প্রায় ১১ শতাংশ। আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দেয়। এবারের বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। বিকেল ৩টায় প্রস্তাবিত বাজেট পেশ করা শুরু করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট বক্তব্য দেবেন।বিস্তারিত পড়ুন
বাজেটে জনগণের জন্য কিছু নেই: মির্জা ফখরুল

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘বাংলাদেশবিরোধী’ বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ বাজেটে জনগণের জন্য কিছু নেই। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, বাজেটের সঙ্গে আবারও সবকিছুর দাম বাড়বে। মানুষ আর পারছে না। নতুন করে কর্মসংস্থানের সুযোগও নেই। এ সময় মেগাপ্রজেক্টের নামে মেগাবিস্তারিত পড়ুন
সংকটের সময়ে গণমুখী বাজেট: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে৷ বাস্তবসম্মত হয়েছে এই বাজেট৷ বাজেট প্রণয়নে আইএমএফ এর কোন প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন
বিকাল থেকেই কার্যকর মোবাইলে ইন্টারনেট ব্যবহারের বাড়তি খরচ

আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এতে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের খরচ আরও বাড়ছে। বাড়তি কর বৃহস্পতিবার (৬ জুন) বিকাল থেকেই কার্যকর হবে। এর আগে মোবাইল ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এখন তা আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের ১ শতাংশ সারচার্জও দিতে হবে। ব্যয় বাড়বে কথা বলায়: নতুন করে সম্পূরক শুল্ক ৫বিস্তারিত পড়ুন
প্রস্তাবিত বাজেট শোষণের সাজানো হাতিয়ার: মঈন খান

বাজেট প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এ দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্যে আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, প্রস্তাবিত বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও একটি করুণ ও হৃদয়বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়। তিনি বলেন, একটি মৌলিক বিষয় হচ্ছে, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারেরবিস্তারিত পড়ুন
ভারতের সংসদ মাতাবে তৃণমূলের ‘নারী একাদশ’

ভারতের ২০২৪ লোকসভা ভোটে জয়-পরাজয় পর্ব শেষ। ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে জনপ্রতিনিধিদের ভাগ্য। এবার সামনে আসছে একাধিক পরিসংখ্যান। এরই মধ্যে সামনে এল এবারের লোকসভা ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্যদের সংখ্যা। এবারের ভোটে গোটা ভারতে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৭৪ জনই নারী। যদিও এই সংখ্যাটি ২০১৯ সালের তুলনায় সামান্য হলেও কম। ২০১৯ সালে নির্বাচিত নারী সংসদ সদস্যদের সংখ্যা ছিল ৭৮। তবে ২০২৪ সালের নিরিখে লোকসভায় নির্বাচিত নারী সংসদ সদস্যদের অঙ্কে চমকপ্রদ পরিসংখ্যান সামনেবিস্তারিত পড়ুন
এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক ও ভ্যাট সুবিধা বাতিল

জাতীয় সংসদে ৫৩তম বাজেট পেশ করেছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন তিনি। প্রস্তাবিত বাজেটে বৈষম্য হ্রাসে সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক ও ভ্যাট আরোপ করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এরবিস্তারিত পড়ুন
কুরবানির পশুবাহী নৌযানে ‘কোন ঘাটে যাবে’ লেখা ব্যানার থাকতে হবে

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ বলেছেন, কুরবানির পশুবাহী প্রতিটি নৌযানে ব্যানার টাঙাতে হবে; যেখানে লেখা থাকবে- ‘কোন ঘাটে যাবে’। সেই ঘাটে যেন সেটি যেতে পারে সেটাও আমরা নিশ্চিত করব। পশুবাহী নৌকায় যেন ওভারলোড করে পশু পরিবহণ করা না হয় সেটা আমরা নজরদারির মধ্যে রাখব। রাজধানীর গুলশানে নৌ পুলিশের সদর দপ্তরে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় আবদুল আলীম এ কথা বলেন। তিনি বলেন, আমরা ১৭ জুন ইনশাল্লাহ ঈদুল আজহাবিস্তারিত পড়ুন
বাজেটে কমছে যেসব পণ্যের দাম

বাজেটে শুল্ক পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্য ও সেবার দাম উঠানামা করে। আগামী অর্থবছরের বাজেটে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্কের হার রদবদল করা হয়েছে। ফলে বাজেট পাস হলে এসব জিনিসের দামেও পরিবর্তন আসবে। বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। নতুন বাজেট অনুযায়ী যেসব পণ্যের দাম কমছে- কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট: কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট আমদানির জন্যবিস্তারিত পড়ুন

