শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২৪

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ব্র্যাকের চক্ষু বিষয়ক অবহিতকরণ সভা

সাতক্ষীরার কলারোয়ায় ব্র্যাকের উদ্যোগে চক্ষু চিকিৎসা বিষয়ে উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাইটসেভার্স এর অর্থায়নে এবং ব্রাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বা স্বল্পমূল্যে চোখেরছানি অপারেশন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। চক্ষু শিবির সম্পর্কে অবহিত করেন ব্র্যাকের প্রোগ্রাম সহকারী মো. মাহবুব রহমান। এসময় কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় এক ব্যক্তি গ্রেফতার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতার নুরুল ইসলাম পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের নুর আলির ছেলে। সোমবার (৩ জুন) নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে পুলিশ। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, গ্রেফতার আসামীকে মঙ্গলবার (৪/০৬/২০২৪) সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইলে ভুল অস্ত্রাপচারে প্রসূতির মৃত্যুর অভিযোগ

ভুল অস্ত্রাপচারে নড়াইলের কদমতলা গ্রামের আসমা খানম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। অনাকাংখিত এ মৃত্যুর ঘটনা ঘটেছে নড়াইল শহরের পপুলার সার্জারী এন্ড নার্সিং হাসপাতালে। জানা গেছে, জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের আলাল শেখের মেয়ে আসমা খানম গত ২৮মে (মঙ্গলবার) সিজারিয়ান অপারেশনের জন্য নড়াইল শহরের পপুলার সার্জারী এন্ড নার্সিং হাসপাতালে ভর্তি হন। দুপুরে নড়াইল সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. নুরুজ্জামান তাকে সিজারিয়ান অপারেশন করে পূত্র সন্তানের জন্ম দেন। কিন্তুবিস্তারিত পড়ুন

ঢাবির পরীক্ষার প্রশ্নে ‘বেনজীরের দুর্নীতি’ ও ‘এমপির হানি ট্র্যাপ’

বর্তমান সময়ে দেশের সর্বাধিক আলোচিত বিষয় পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদস সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড। এমন দুটি চলমান ইস্যু নিয়েই মিড টার্মের প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষায়। মাস্টার্সের ‘থিউরিস অব সোশ্যাল চেঞ্জ’ বা সমাজ পরিবর্তন তত্ত্ব (এসওসি ৫০২) বিষয়ের এমন প্রশ্নপত্র এখন নেটিজেনদের আলোচনায়। সোমবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান স্নাতকোত্তর (মাস্টার্স) প্রথম সেমিস্টারের ৫০২ নম্বর কোর্সের প্রথম ওবিস্তারিত পড়ুন

ভারতে এবারের নির্বাচনে যা কিছু নতুন

বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে মাসব্যাপী নির্বাচনি যজ্ঞ শেষ হয়েছে। আজ ফল ঘোষণার পালা। ফল নির্ধারণ হয় ভোট গণনার ভিত্তিতে। গত কয়েক বছর ধরেই লোকসভা নির্বাচনে সব কেন্দ্রেই ভোটগ্রহণ করা হয়ে থাকে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে। এবারেও তার কোনো ব্যতিক্রম হয়নি। এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ – এই তিনটি রাজ্যে সাতটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই নির্বাচনে অনেক নতুন ধারা দেখা গেছে।বিস্তারিত পড়ুন

মালয়েশিয়া যেতে না পারা সবার টাকা ফেরত দেবে বায়রা

যারা টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেননি, তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এক সংবাদ সম্মেলন এবং মতবিনিময় সভায় এ আশ্বাস দেন বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, ‘আমরা কথা দিলাম, যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে। যেসব এজেন্সি তাদের দেশটিতে পাঠাতে পারেনি তাদের নামের তালিকা করা হবে। এজেন্সিকে কত টাকা দিয়েছে তারওবিস্তারিত পড়ুন

বেনজীর হাজির না হলে দুদক কী ব্যবস্থা নেবে, জানালেন কমিশনার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে আগামী ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিন দুদকে হাজির হবেন কিনা এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কারণ, তিনি সপরিবারে দেশ ছেড়েছেন এমন খবর গণমাধ্যমে এসেছে। এ নিয়ে দুদকের কমিশনার জহুরুল হক বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আগামী ৬ জুন যদি না আসেন, তাহলে দুর্নীতি দমনবিস্তারিত পড়ুন

আধুনিক প্রযুক্তির জ্ঞান দিয়ে শিশুদের গড়ে তুলবো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের শিশুরা কেউ পিছিয়ে থাকবে না। বিশ্ব প্রযুক্তির যুগের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের শিশুরা পিছিয়ে থাকবে না। আধুনিক প্রযুক্তির জ্ঞান দিয়ে আমরা তাদের গড়ে তুলবো। মঙ্গলবার (৪ জুন) বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতির পিতার ৯৯তম,বিস্তারিত পড়ুন

ফেরত যাচ্ছে এমপিও খাতের ২৫০ কোটি টাকা

সারাদেশে যোগ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরও (মান্থলি পেমেন্ট অর্ডার) এমপিওভুক্ত দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। ফলে ২০২৩-২৪ অর্থ বছরে এ খাতের জন্য বরাদ্দ ২৫০ কোটি টাকা ফেরত যাচ্ছে। গত কয়েক বছরে ধরে এ খাতে ২৫০ কোটি বরাদ্দ দিলেও আসন্ন অর্থ বছরের বাজেটে সেই টাকা নাও পেতে পারে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীরা আগামী বছরে এমপিওভুক্ত নাও হতে পারেন। এ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়,বিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য প্রথম ওয়ালেট চালু করলো সৌদি আরব

হজ ও ওমরাহযাত্রীদের জন্য ডিজিটাল ওয়ালেট চালু করেছে সৌদি আরব। ‘নুসুক ওয়ালেট’ নামে প্রথম আন্তর্জাতিক এ ওয়ালেট দিয়ে হজযাত্রীরা আর্থিক ব্যয় পরিচালনা করতে পারবেন। গত ২ জুন প্রথম আন্তর্জাতিক ডিজিটাল ওয়ালেট চালু করে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ও এনক্রিপশন কৌশল ব্যবহার করে নুসুক ওয়ালেটে সর্বোচ্চ নিরাপত্তা মান নিশ্চিত করা হয়। ব্যাংকিং অবকাঠামোর মতো এ ওয়ালেট দিয়ে যেকোনো লেনদেন করা যাবে। সৌদিবিস্তারিত পড়ুন