বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪
বর্তমানে দিন হিসাবে দেখছেন
শপথ অনুষ্ঠানে যাননি সিইসি ও নির্বাচন কমিশনাররা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। পুলিশ না থাকায় নিরাপত্তা না থাকায় ওই অনুষ্ঠানে তারা অংশ নেননি বলে ইসি সচিবালয় জানিয়েছে। যদিও তাদেরকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের একান্ত সচিব রিয়াজ উদ্দিন রাতে বলেন, স্যাররা (নির্বাচন কমিশনারগণ) দাওয়াত পেয়েছেন। তাদের নিরাপত্তায় পুলিশ নেই। শুধু গাড়িচালক নিয়ে সিইসিবিস্তারিত পড়ুন
শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা

শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা। বৃহস্পতিবার রাত ৯টা ২২ মিনিটে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস এবং পরে ৯টা ২৮ মিনিটে শপথ অন্য উপদেষ্টারা। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। তবে আজ শপথ নেন মোট ১৪ জন। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। বাকি ১৬ জন উপদেষ্টা হলেন- ১. ড. সালেহ উদ্দিন আহমেদ (সাবেক গভর্নর, বাংলাদেশবিস্তারিত পড়ুন
অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন তিনি। এর আগে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারে নাহিদ ও আসিফ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক ছিলেন মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার৷ সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্য ১৬ জন উপদেষ্টার মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ড.বিস্তারিত পড়ুন
ঢাকার বাইরে থাকায় উপদেষ্টার শপথ নেননি তিনজন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে ঢাকার বাইরে থাকায় উপদেষ্টার শপথ নেননি তিনজন। তারা হলেন- বিধান রঞ্জন রায় (চিকিৎসক), ফারুক-ই-আজম (বীর প্রতীক) ও সুপ্রদীপ চাকমা (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত)। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে একে একে অন্য উপদেষ্টারা শপথ নেন।
জনতার তোপের মুখে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি মাহী বি চৌধুরী

জনতার তোপের মুখে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের বাইরের গেটে আসেন তিনি। গাড়িতে মাহী বি চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হন উপস্থিত জনতা। তারা মাহীর গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন। হাত দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন। ১০ মিনিটের মতো তারা গাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। দালাল দালাল স্লোগান দেন। পরে গাড়িটি বঙ্গভবনে না প্রবেশ করে গুলিস্তানের দিকেবিস্তারিত পড়ুন
আপাতত কাউকে যোগদান না করানোর নির্দেশ বিএনপির

দলে আপাতত কাউকে যোগদান না করানোর নির্দেশ দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীবিস্তারিত পড়ুন
বিপুল টাকা ও স্বর্ণালংকারসহ শিক্ষার্থীদের হাতে গণপূর্তের প্রকৌশলী আটক

বরিশাল নগরীর সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল অংকের নগদ ২০ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রকৌশলী হারুন অর রশীদকে আটক করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। আটকের আগে ওই প্রকৌশলীর গাড়িটি দ্রুত চালিয়ে যেতে চাইলে তাতে বাধা দিয়ে আটক করে শিক্ষার্থরা। ঘটনার সময় পরিবারসহ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে শিক্ষার্থীদের জানিয়েছেন প্রকৌশলী হারুন। পরে সেনাবাহিনীর মাধ্যমে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। হারুনবিস্তারিত পড়ুন
দেশব্যাপী অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত : আইএসপিআর

দেশব্যাপী অরাজকতা, অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, চলমান অরাজকতা, অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বার্তায় আরো বলা হয়, সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভোমরা পোর্ট দিয়ে দেশত্যাগের সময় বরিশাল মহানগর আ.লীগ নেতা আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশত্যাগের সময় বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন শেষে ভারতে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে। আটককৃতের নাম নিরব হোসেন টুটুল (৫৫)। তিনি বরিশাল সদরের মৃত হারুনার রশিদ এর ছেলে ও বরিশাল চেম্বার অব কমার্স এর পরিচালক, জেলা মৎস্য মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামীলীগ নেতা বলে জানিয়েছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ান বিজিবির ভোমরা ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আফজাল হোসেন জানান,বিস্তারিত পড়ুন

