সোমবার, নভেম্বর ১১, ২০২৪
বর্তমানে দিন হিসাবে দেখছেন
মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপন ভুয়া: মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ২০২৪ সালের নভেম্বর ৭ তারিখে ১৪১ নং স্মারকে বিভিন্ন সংস্থার চাকরিতে মাস্টার রোলের কর্মচারীদের চাকরি/কর্মে সাময়িকভাবে অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া। সুতরাং, এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হলো।
বঙ্গভবন থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। রোববার (১০ নভেম্বর) তিন উপদেষ্টার শপথগ্রহণের সময় পেছনে বঙ্গবন্ধুর ছবি থাকায় অনেকে সমালোচনা করেছিলেন। সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, উপদেষ্টা শপথগ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন। রোববার শপথগ্রহণের পেছনের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন,বিস্তারিত পড়ুন
প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন তিনজন

উপদেষ্টাদেরকে সহায়তা দেওয়ার জন্য প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনজন। তারা হলেন- খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। তারা তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা পেয়েছেন। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদেরকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। উপদেষ্টাদেরকে সহায়তা দেয়ার জন্য তাদেরকে যথাক্রমে- ১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ২ স্বাস্থ্য ও পরিবারবিস্তারিত পড়ুন
অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ড স্থগিত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ড স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে, রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ-টু-আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ-টু-আপিলের ওপর শুনানিবিস্তারিত পড়ুন
কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি: খুলনায় কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের বার্ষিক সাধারণ সভা’২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় খুলনা জেলা আইনজীবী সমিতি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র আল কুরআন তেলাওয়াত মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধন করেন কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মকুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের এমপি প্রার্থী জননেতা মাওলানা আবুল কালামবিস্তারিত পড়ুন
কলারোয়ায় তুলশিডাঙ্গা সর: প্রাথমিক বিদ্যালয়ে মা’ সমাবেশে জেলা শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী

দীপক শেঠ, কলারোয়: কলারোয়ায় তুলশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ‘ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০ নভেম্বর) সকালে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। তিনি কোমলমতি শিশুদেরকে পারিবারিক শিক্ষাদানের প্রতি গুরুত্ব আরোপ করে ক্ষুদে শিক্ষার্থীদেরকে স্নেহ, ভালবাসা দিয়ে তাদের সু- শিক্ষায় শিক্ষিত করতে মায়েদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে শিক্ষক- শিক্ষিকাদেরকে পঠন-পাঠনে আরো মনোযাগী হয়ে অভিভাবকদের মতো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্তবিস্তারিত পড়ুন

