বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

তালায় ডিসি উদ্যানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

সেলিম হায়দার: কপোতাক্ষ নদ তীরবর্তী সাতক্ষীরার তালা উপজেলার কানাইদয়িা খেয়াঘাট সংলগ্ন আটঘরা মৌজায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে আনন্দঘন পরিবেশের মধ্য দিযে ডিসি উদ্যানের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উদ্যানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। এসিল্যান্ড অফিসের নাজির খান মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আলবিস্তারিত পড়ুন

দেবহাটায় চিংড়িতে পুষ, আরও এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জেল, জরিমানা পরও বন্ধ হচ্ছে না রপ্তানি শিল্প চিংড়িতে অপ দ্রব্য পুষ। পারুলিয়ার পর এবার গাজীরহাট মৎস্য আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। জানা গেছে, রপ্তানি শিল্প চিংড়িতে অপ দ্রব্য মিশিয়ে ওজন বৃদ্ধির প্রক্রিয়া চলছিল গাজীরহাট বাজারে। এ খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে গিয়ে চিংড়িতে অপবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পঞ্চাশোর্ধ্ব মহিলা নিহত।। আহত দুই

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পঞ্চাশোর্ধ্ব এক মহিলা নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে নবিছন বিবি (৫৬) নামে এক মহিলা নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে সাতক্ষীরাগামী বাস যার (নং- যশোর –জ ১১-০০৩৯) এর সাথে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হলে কেরাকাতার নাকিলা গ্রামের নবিছন বিবি গুরুতর আহত হন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

কলারোয়া প্রতিনিধি: মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে পালনের জন্য কলারোয়া উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে সকল কর্মসূচির উল্লেখ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : ১৫ ডিসেম্বর, রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। ১৬ ডিসেম্বর, সোমবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকালবিস্তারিত পড়ুন

নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৭৬৪) এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কাটিয়া নারকেলতলাস্থ সংগঠনের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলমগীর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপি’র আহ্বায়ক শেখ মাসুম বিল্লাহ শাহীন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার ও পৌরসভার সাবেকবিস্তারিত পড়ুন

টেকনাফ সেন্টমার্টিন নৌপথে সব ধরণে ট্রলার চলাচল বন্ধ

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন। ফলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। এতে করে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল ধরণের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মো. শেখ এহসান উদ্দিন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, গত কয়েক মাস ধরে মিয়ানমারেরবিস্তারিত পড়ুন

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে পড়েছে। এতে বাংলাদেশ সময় বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিশ্বব্যাপী ১৩ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া, ৬ হাজার ৬০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। অন্যদিকে, মেটার মেসেজিং পরিষেবা ও হোয়াটসঅ্যাপ ডাউন থাকার ২ হাজার ৩০০টি অভিযোগ পাওয়া গেছেবিস্তারিত পড়ুন

ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি

ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বুধবার বিকালে এ বৈঠকে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিক্রম মিশ্রি।নয়াদিল্লিতে পার্লামেন্ট অ্যানেক্স ভবনে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক হয়। ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসের (আইএএনএস) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে আইএনএস বলেছে, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ব্রিফিংয়ে অংশ নেওয়া সংসদ সদস্যদের জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলারবিস্তারিত পড়ুন

আখাউড়ায় শেষ হলো বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ

ঢাকা থেকে ভারতের আগরতলামুখী বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়ে শেষ হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দর মাঠে জনসভার পর লং মার্চ শেষ হয়। এর আগে সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে যুবদল সভাপতি আবুল মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশকে আপনার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে হবে। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমরা প্রতিবেশী হিসেবেবিস্তারিত পড়ুন

নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার একদিন পরই বুধবার (১১ ডিসেম্বর) কর্মস্থলে যোগ দিয়েছেন মোহাম্মদ আবদুল মোমেন। প্রথম কর্মদিবসেই নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। দুদক চেয়ারম্যান নিয়োগ পাওয়ার আগে তার ‘দুর্নীতির’ একাধিক অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, ‘অভিযোগগুলো যদি ভাইরাল হয়ে থাকে, আপনারা কেন তদন্ত করছেন না।’ আবদুল মোমেন বাংলাদেশ বিমানের এমডি ও সিইও হিসেবে দায়িত্ববিস্তারিত পড়ুন