শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

কলারোয়া প্রতিনিধি: মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে পালনের জন্য কলারোয়া উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে সকল কর্মসূচির উল্লেখ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : ১৫ ডিসেম্বর, রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। ১৬ ডিসেম্বর, সোমবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত। সকাল সাড়ে ৯ টায় কলারোয়া ফুটবল ময়দানে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান। জোহরের পর বা সুবিধামত সময়ে উপজেলার মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। সুবিধামত সময়ে হাসপাতাল ও এতিমখানাসমূহে উন্নত মানের খাবার সরবরাহ করা। বিকেল ৩টায় ফুটবল ময়দানে প্রীতি ফুটবল খেলা ও স্লো বাইসাইকেল রেস। একই স্থানে বিকেল সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। জানা গেছে, এবার বিজয় দিবসে কর্মসূচিতে কোনো শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে থাকছে না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ