সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি অভি

২২ বছর আগে বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার ঘটনায় দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. শাহীনুর আক্তার মঙ্গলবার এ রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুর রহমান। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন বলেন, রায়ে তার মক্কেল ন্যায়বিচার পেয়েছেন।বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার শারীরিক-মানসিক অবস্থা আগের চেয়ে ভালো: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থা আগের চেয়ে ভালো। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা খবর নিচ্ছি। উনি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে আগের থেকে অনেক বেটার।বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।তার ‍বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুদক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় অন্য আসামিরা হলেন- এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী। গত বছরের ২৩ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয় বলে জানান দুদকেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সোমবার সকালে গণমুখি মাঠে শান্তির প্রতিক পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মসজিদে কুবার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মসজিদে কুবায় তৃতীয় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় মসজিদে কুবা কমপ্লেক্সে সাইট সেভাসের অর্থায়নে বিরাট ও বিএনসিসি শিরোমনি চক্ষু হাসপাতাল খুলনার বাস্তবায়নে মসজিদে কুবার আযোজনে মসজিদে কুবা কমপ্লেক্সে মসজিদে কুবার সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ কমিটির সভা

সাতক্ষীরা জেলা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) শেখ মইনুল ইসলাম মঈন, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, এড. মনিরউদ্দীন, জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে বিএসএফের ফাঁকা গুলি

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। সোমবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, এটা ভারতের অভ্যন্তরের ঘটনা। এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই। স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানসহ অনেকেই জানান, ফজরের নামাজের সময় সীমান্তের ওপারে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা।বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বললেন ভারতের সেনাপ্রধান

বাংলাদেশকে ভারতের জন্য ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধানের করা মন্তব্যের সুরেই আমি বলবো যে, ভারত কৌশলগতভাবে বাংলাদেশের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি বাংলাদেশও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা করলে আমাদের নিজেদেরেই ক্ষতি। প্রতিবেশীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ডিবি গার্লস হাইস্কুলে তারুণ্যের মেলায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়োদ্দীপ্ত উচ্ছ্বাস

সাতক্ষীরা প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর বাজারের প্রাণ কেন্দ্রে ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য মেলা-২০২৫। সোমবার (১৩ জানুয়ারি) ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজন করা হয় এ মেলা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীরা মেলায় হাজির করে হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যের শত সামগ্রী। হারিকেন, টেমি, দেলকো, ঢেঁকি, রেডিও, যাঁতি, হামানদিস্তা, হ্যাজাক, অচল মুদ্রা, নকশীকাঁথাসহ বিভিন্ন পিতল-কাসার তৈজসপত্র নজর কাড়ে দর্শনার্থী ও অতিথিদের।বিস্তারিত পড়ুন