সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মসজিদে কুবার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মসজিদে কুবায় তৃতীয় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় মসজিদে কুবা কমপ্লেক্সে সাইট সেভাসের অর্থায়নে বিরাট ও বিএনসিসি শিরোমনি চক্ষু হাসপাতাল খুলনার বাস্তবায়নে মসজিদে কুবার আযোজনে মসজিদে কুবা কমপ্লেক্সে মসজিদে কুবার সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের সেবা একটি ভারী আমল। ভালো কাজ করতে হবে। অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক ব্যক্তিকে দায়িত্বশীল হতে হবে। মানুষের কল্যাণে আত্মমানবতার সেবায় কাজ করতে হবে। মসজিদে কুবা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এজন্য মসজিদে কুবা কমিটির সকলকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদে কুবার উপদেষ্টা সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এস জেড আতিক, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাইট সেভাসের প্রোগ্রাম অফিসার মোছাঃ বনফুল চুমকি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন শিরোমনি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মো. মিজানুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল করিম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মসজিদে কুবার খতিব মাওলানা তামিম আব্দুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত