জানুয়ারি, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
২০২৫ সাল হবে আ. লীগ ও শেখ হাসিনার বিচারের বছর : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ২০২৫ সাল হবে আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত গুম, খুন এবং জুলাই-আগস্টের গণহত্যার বিচার এই বছরেই সম্পন্ন হবে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক বক্তব্যে এ কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবেবিস্তারিত পড়ুন
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। এর আগে করোনাকালীন ২০২০ সালের জুলাই ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙলো ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মফিজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত

শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিল ধুলিহর মফিজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসা। বুধবার (১ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়া হয়। মাদ্রাসার অধ্যক্ষ কারী আনারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আজহারুল ইসলাম, শিক্ষক বাইজিদ বোস্তামী, মুজাহিদুল ইসলাম, জুলকারনাইন সহ সকল শিক্ষক-শিক্ষীকা,ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। কোমলমতি শিক্ষার্থীদের হাতে ২০২৫ সালের বই তুলে দেয়া হয় ভয় পেয়ে তারা অতি আনন্দিত এবং খুশি।
পাটকেলঘাটায় সাংবাদিককে মারপিট করে মোটরসাইকেল কেড়ে নিলো স্বেচ্ছাসেবক দল নেতা

দৈনিক স্পন্দন পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য নাজমুল হাসান মিঠুকে মারপিট করে তার মোটরসাইকেল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম ও বিএনপি কর্মী মোশাররফ হোসেনের বিরুদ্ধে। সোমবার(৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কুমিরা মহিলা কলেজের সামনে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিক মিঠু মারাত্মক আহত হয়েছেন। সাংবাদিক নাজমুল হাসান মিঠু বলেন, ‘সোমবার সকাল ১০ টার দিকে কুমিরা মহিলা কলেজের সামনে অশোকবিস্তারিত পড়ুন
ঢাকায় The Law Chamber (TLC) এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যাপক উৎসাহ ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকায় The Law Chamber (TLC) এর ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় The Law Chamber (TLC) মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন The Law Chamber (TLC) পরিবারের সদস্যবৃন্দ। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন The Law Chamber (TLC) স্বত্বাধিকারী এ্যাডভোকেট স্বরাজ চ্যাটার্জি (বাপ্পা)। তিনি বলেন, “We are committed to our commitments” এই প্রতিপাদ্যের উপরবিস্তারিত পড়ুন
বাগদান সারলেন সোহেল তাজ

জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বাগদান সেরেছেন। পাত্রীর নাম শিমু। তিনি ‘আয়রন গার্ল’ হিসেবে পরিচিত। জানা গেছে, গত রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে হাঁটু গেড়ে বসে শিমুর হাতে আংটি পরান ৫৫ বছর বয়সী সোহেল তাজ। শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। বাগদান মুহূর্তের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতেবিস্তারিত পড়ুন
মুহুর্মুহু আতশবাজি-পটকায় নতুন বছর উদযাপন

এবারও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিকট শব্দে পটকা-আতশবাজি ফোটানোর আওয়াজ আর ফানুস উড়িয়ে উদযাপিত হচ্ছে নতুন বছর ২০২৫। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৫ সালকে স্বাগত জানায় ঢাকাবাসী। আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে রয়েছে পটকার শব্দ, তবে এবার সংখ্যায় ফানুস কম। অথচ নিষেধাজ্ঞা ছিল এসব আয়োজনে। কিন্তু সব নিষেধাজ্ঞা ভেঙে বরাবরের মতো এবারও খ্রিষ্টীয় নতুন বছরকে উদযাপনে ছিল সবকিছুই। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগতবিস্তারিত পড়ুন
মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ভারতের গভীর ষড়যন্ত্র : ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত বাংলাদেশে শেখ হাসিনা ও নেপালে কংগ্রেস পার্টির মতো বিশ্বস্ত অংশীদারদের ক্ষমতায় রাখতে যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু তাদের এই কাজে ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনের ইস্ট-ওয়েস্ট সেন্টারের গবেষক নিলান্তি সামারানায়াকের কথায়, ভারত যখন এই ছোট দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ, ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলে, তখনই ক্ষোভ তৈরি হয়। বিরোধী ও জনসাধারণ বিষয়গুলো মনে রাখে। ঠিক এমনই ঘটনা ঘটেছে মালদ্বীপে। ২০২৩ সালের শেষের দিকে মোহাম্মদ মুইজ্জুবিস্তারিত পড়ুন
সচিবালয়ে অগ্নিকাণ্ড: প্রাথমিক প্রতিবেদনে বিশেষজ্ঞরা যা বলেছেন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিসহ বিশেষজ্ঞ দলের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রাথমিক প্রতিবেদন তুলে দেন। প্রাথমিক প্রতিবেদনটি গণমাধ্যমকে সরবরাহ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রাথমিক প্রতিবেদনে বুয়েট বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণে যা বলা হয়েছে আগুনেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিদেশি মদ উদ্ধার, ভারতীয় নাগরিকসহ আটক ৫

কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩ বোতল বিদেশি মদ ও ১ ভারতীয় নাগরিকসহ ৫ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, থানা পুলিশ অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ি গ্রামের হোসেন ফিলিং স্টেশনের সামনে একটি ইজিবাইকের গতি রোধ করে। এসময় ওই ইজিবাইকে থাকা ব্যক্তিদের কাছ থেকে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। সেই সাথে জব্দ করা হয় ইজিবাইকটি। ১ ভারতীয় নাগরিকসহ মদ বহনকারী ৫ ব্যক্তিকে পুলিশ আটক করে। এরা হলো: যশোর কোতয়ালীবিস্তারিত পড়ুন

