সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিদেশি মদ উদ্ধার, ভারতীয় নাগরিকসহ আটক ৫

কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩ বোতল বিদেশি মদ ও ১ ভারতীয় নাগরিকসহ ৫ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, থানা পুলিশ অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ি গ্রামের হোসেন ফিলিং স্টেশনের সামনে একটি ইজিবাইকের গতি রোধ করে। এসময় ওই ইজিবাইকে থাকা ব্যক্তিদের কাছ থেকে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। সেই সাথে জব্দ করা হয় ইজিবাইকটি। ১ ভারতীয় নাগরিকসহ মদ বহনকারী ৫ ব্যক্তিকে পুলিশ আটক করে। এরা হলো: যশোর কোতয়ালী থানার নওয়াপাড়ার মৃত সূর্যকান্ত দাসের ছেলে ভীম দাস (৪৩), পটুয়াখালির মির্জাগঞ্জ থানার ভিকাখালি গ্রামের ভাগেরশ্বর চন্দ্র ঢালীর ছেলে পলাশ চন্দ্র ঢালী (২৫), বরগুনার তালতলি থানার সন্তোষ গোমস্তার ছেলে সৌরভ গোমস্তা (২৪), সাতক্ষীরার কলারোয়া থানার বাকসা তাঁতিপাড়ার গোলাম হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২৬) ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঢাকুরিয়া গ্রামের মৃত যতীন দাসের ছেলে দীলিপ দাস (৫০)। কলারোয়া থানার ওসি শামসুল আরেফিন এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত