রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

মিললো সবুজ সঙ্কেত, পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে অনিশ্চয়তার মুখে পড়ে বাংলাদেশের পাকিস্তান সফর। যুদ্ধবিরতির মধ্যে নতুন করে আবার বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি। পাকিস্তান সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বিসিবি। বৃহস্পতিবার (১৫ মে) সরকারের পক্ষ থেকে ‘সবুজ সঙ্কেত’ পাওয়া গেছে বলে জানা গেছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানালেন, পাকিস্তানে যাওয়ার অনুমতি পাওয়া গেছে। এখন ক্রিকেটারদের সঙ্গে আলাপ আলোচনা শেষে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া বিদেশি কোচদেরও একটা বিষয় রয়েছেবিস্তারিত পড়ুন

রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সব প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নিষিদ্ধ করা হয়। এতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯বিস্তারিত পড়ুন

ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে: ফয়েজ আহমদ

নানা সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না- এমন অভিযোগ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে। বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফয়েজ আহমদ বলেন, নানা সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটেরবিস্তারিত পড়ুন

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আইএইএ’র তত্ত্বাবধানে রাখার দাবি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে রাখার দাবি জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১৫ মে) ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর সফর করে তিনি ইসলামাবাদের ‘পারমাণবিক অস্ত্র’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভারতের সশস্ত্র বাহিনীর উদ্দেশে রাজনাথ বলেন, ‘বিশ্ব জানে যে, আমাদের সেনাবাহিনীর লক্ষ্য সুনির্দিষ্ট। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার কতটা দৃঢ়- এটা এই সত্য থেকে দেখা যায় যে, আমরা তাদের (পাকিস্তানের) পারমাণবিক ব্ল্যাকমেইলের পরোয়াও করিনি। পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকেবিস্তারিত পড়ুন

কবে থেকে টানা বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

টানা কয়েক দিনের তাপপ্রবাহের পর গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার এই অবস্থা বজায় থাকবে আগামী অন্তত এক থেকে দেড় সপ্তাহের মতো। ফলে শিগগির গরম আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে না দেশবাসীকে। বৃহস্পতিবারসহ আবহাওয়া অধিদপ্তরের আগামী ৪ দিনের এবং বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএকবিস্তারিত পড়ুন

বিডিআর বিদ্রোহ: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ২৭ জন সাবেক বিডিআর জওয়ান। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় তারা মুক্তি পান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এসময় কারা ফটকে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার ৪০ আসামির জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত। মুক্তি পাওয়াদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন এবং কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার ইউএনও’র সাথে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)’র প্রতিনিধি দল। বুধবার (১৪ মে) বেলা ১২ টায় উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। ইউএনডিপি প্রতিনিধধি দলের নেতৃত্ব দেন গ্রাম আদালত সক্রিয়করণ জাতীয় প্রকল্পের প্লানিং, এমএন্ডই ও রিপোর্টনিং এর টিম লিডার মোহাম্মদ সিরাজুল হক। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩ পর্যায়) প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর (ওয়েভ ফাউন্ডেশন) মো: নজরুল ইসলাম, ইউএনডিপির প্রজেক্ট এ্যাসেসন্টেসবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ভারতীয় ইমিটেশন গহনাসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ইমিটেশন গহনা, ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১৪ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি থেকে এক হাজার ভারতীয়বিস্তারিত পড়ুন

সিলিং ফ্যানে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আবু সালেহ আহম্মেদ (৩৫) নামে এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবু সালেহ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তিনি বিজিবি ১৭ ব্যাটালিয়নের সিপাহি পদে সাতক্ষীরার নীলডুমুর ক্যাম্পে কর্মরত ছিলেন। মরদেহ উদ্ধার হওয়া ভাড়া বাসাটি ওই ক্যাম্পের পাশেই অবস্থিত।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে ওজনে কারচুপির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

b সাতক্ষীরার শ্যামনগরে ব্যবসা প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ মে) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। অভিযানকালে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮’ এর ২৭ ধারা এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে সহায়তা করেন বিএসটিআইবিস্তারিত পড়ুন