মে, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তালায় ১১ ক্যারেট অপরিপক্ক হিমসাগর আম বিনষ্ট

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার তালায় নির্ধারিত সময়সীমার আগে অপরিপক্ষ হিমসাগর আম পেড়ে বাজারজাত করার চেষ্টাকালে ১১ ক্যারেট আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার বারুইহাটি এলাকা থেকে আম জব্দ করা হয়। পরে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জনসম্মুখে এসব অপরিপক্ক হিমসাগর আম বিনষ্ট করেন এবং একইসাথে এক আম ব্যবসায়ী তৈবুর মোড়লকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সাতক্ষীরা জেলারবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়নের বিষয়ে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪মে-২৫) সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লার সভাপত্তিত্বে পরিষদের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্য কহিনুর বেগম, মনোয়ারা বেগম, মুজিবর রহমান, মেশারফ হোসেন, মোস্তফা জামান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লাকে সামাজিক ভাবে হয়রানী করতে আরএম রাসেল নামের একটি ফেসবুকের আইডিতে মিথ্যা খবর প্রচার করা হয়। আমরাবিস্তারিত পড়ুন
তালায় মিথ্যা চেকের মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা চেকের মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) বিকালে তালা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করেন পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের মৃত এরফান আলী সরদার স্ত্রী মোছাঃ সখিনা খাতুন। মোছাঃ সখিনা খাতুন লিখিত বক্তব্য বলেন, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা এবং কুমিরা ইউনিয়ন কমান্ডার ছিলেন। আমার প্রয়োজনে স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠান পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতি (যাহার পরিচালক শেখবিস্তারিত পড়ুন
বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতি : আমদানি-রপ্তানি স্বাভাবিক

বেনাপোল প্রতিনিধি : এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজে চলছে ‘কলম বিরতি’। সকাল ১০টা থেকে কাস্টমস হাউজে কোন কাজ হচ্ছে না। অধিকাংশ টেবিল খালি দেখা গেছে। কিছু কর্মকর্তা উপস্থিত থাকলেও কোন কাজ করছেন না। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। কলম বিরতির কারণে নতুন করে কোন পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরে প্রাইভেট কারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারের ধাক্কায় শাহিনুর রহমান শাহীন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের আগরহাটি স্টার ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক (যুগ্ম সচিব) আসাদুল হক ছিলেন বলে জানা গেছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন- দুর্ঘটনায় জড়িত গাড়িটি আমাদের হেফাজতে আছে। তবে ওসি বলেছেন- গাড়িচালকবিস্তারিত পড়ুন
চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর সেরা না হলে দেশের অর্থনীতি সেরা হবে না। এই বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বহুদিন থেকে আসব, সবার সঙ্গে দেখা করে অগ্রগতি জানব তার জন্য অপেক্ষা করছিলাম।বিস্তারিত পড়ুন
‘জোবাইদা রহমানকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছিল’ : খোকন

ডা. জোবাইদা রহমানকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছিল বলে দাবি করেছেন তার আইনজীবী এস এম শাহজাহান ও এ এম মাহবুব উদ্দিন খোকন। বুধবার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এরপরই আদালতবিস্তারিত পড়ুন
সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ,বিস্তারিত পড়ুন
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা : সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড নিয়ে ঢাবি প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সভা ও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোহরাওয়ার্দী উদ্যানকে এক আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানিয়েছেন। পোস্টে তিনি লিখেন, রাজু ভাস্কর্যের পেছনের গেটটি স্থায়ীভাবেবিস্তারিত পড়ুন
ফেসবুক-ইউটিউবসহ আ. লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিটিআরসিকে এ-সংক্রান্ত চিঠি দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। প্রসঙ্গত, আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন,বিস্তারিত পড়ুন

