শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মিথ্যা চেকের মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা চেকের মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) বিকালে তালা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করেন পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের মৃত এরফান আলী সরদার স্ত্রী মোছাঃ সখিনা খাতুন।

মোছাঃ সখিনা খাতুন লিখিত বক্তব্য বলেন, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা এবং কুমিরা ইউনিয়ন কমান্ডার ছিলেন। আমার প্রয়োজনে স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠান পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতি (যাহার পরিচালক শেখ রহমত উল্লাহ) থেকে গত ২১-১১-২০২০ তারিখে চেকের বিনিময়ে ১ লক্ষ ৯০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। এই টাকার মেয়াদ ছিল দুই বছর। এই টাকার মধ্যে প্রায় এক লক্ষ টাকা আমি পরিশোধ করি। করোনা পরবর্তী সময় এবং আমার ছেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর আমরা একেবারে হত বিহোবল হয়ে পড়ি। যে কারণে বাকি টাকা পরিশোধ করতে ব্যর্থ হই। পরবর্তীতে আমি সমিতিকে অবহিত করি। যে বাকি টাকা আমি ধিরে ধিরে পরিশোধ করে দিব। কিন্তু হঠাৎ করে ১৩-৩-২০২৩ তারিখে আমার চেক ডিজাইনার করে আমার নামে ১৩৮ ধারায় মামলা ২৪ লক্ষ ২৩ হাজার টাকার মামলা দায়ের করে সমিতি।

গত ০৮-০৩-২০২৫ তারিখে আমাকে ও আমার পুত্রকে উক্ত মামলা মীমাংসা করার জন্য অফিসে ডাকে। আমি ও আমার পুত্র আহসান হাবিব সরল বিশ্বাসে তাদের কথামতো অফিসে হাজির হলে সমিতির পরিচালক শেখ রহমত উল্লাহ ও তাহার সহযোগী শেখ ইমন সহ তার অফিসের অন্যান্য কর্মচারীরাও রুমে ঢুকে আমাকে ও আমার পুত্রকে ব্যাপক হুমকি ধামকি ভয় ভীতি হুমকি দিয়ে আমার পুত্রকে জিম্মি করে কাছে থাকা চেক বইয়ের এসবি ৬০০১ ২৪০৭০৬৫ নম্বর পাতায় ১লক্ষ, এসবি ৬০০১ ২৪০৭০৬৬ নম্বর পাতায় ১লক্ষ, এসবি ৬০০১ ২৪০৭০৬৭ নম্বর পাতায় ১লক্ষ, এসবি ৬০০১ ২৪০৭০৬৮ নম্বর পাতায় ১লক্ষ, এসবি ৬০০১ ২৪০৭০৬৯ নম্বর পাতায় ৫০ হাজার টাকা লিখে স্বাক্ষর করে নেয় এবং সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর করে নেয়।

তিনি আরও বলেন যে, শ্রমজীবী সমবায় সমিতি কর্মী ছিলেন নোয়াকাটি গ্রামারে ইলিয়াস হোসেন। সে ২০১৭ সালের শেষের দিকে চাকুরীচূত্য হয়। এর আগে বিভিন্ন সময় সমিতি থেকে ঋণ নেওয়ার কারণে আমার নামিও জনতা ব্যাংকের ৪টি চেকের পাতা থাকে। ইলিয়াস হোসেনের সাথে অফিসের দন্দ থাকার কারণে মিথ্যা ও ভিত্তিহিন ভাবে ইলিয়াসজের ঋনের জামিনদার দেখাইয়া আমার নামে সূদ সহ ২৪ লক্ষ ২৩ হাজার টাকার মামলা দায়ের করেন।

এ ছাড়াও আমার স্বামীর নামে একটি ৩ লক্ষ টাকা ঋণ নেওয়া ছিল। উক্ত ৩ লক্ষ টাকা থেকে অফিস এখন পাবে ১ লক্ষ ৫ হাজার টাকা। কিন্তু মামলায় ৩ লক্ষ ৬০ হাজার টাকার চেকের মামলা করেন।

এর পর থেকে সমিতির লোক জন বিভিন্ন সময় আমাদের বাড়িতে আসে এবং আমাদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। পরিশেষে আমি সংশ্লিষ্ট উদ্ধতন প্রশাসন এর কাছে সু-বিচার পাইবার আবেদন করিতেছি।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা