তালায় জাতীয় সমবায় দিবস পালিত


“করবো সমবায়,গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে তালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে তালা উপ-শহরে র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন তালা থানার ওসি আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার ওসি মোঃ কোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, সম্পাদক গাজী জাহিদুর রহমান, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, যুব জামায়াতের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান রেন্টু, সমবায়ীদের মধ্যে মুশফেকুজ্জামান ইমন, প্রভাত রায়, মুসলিমা খাতুন প্রমুখ। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলাবিস্তারিত পড়ুন

তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নজরুল ইসলাম একটি তুচ্ছবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সাতক্ষীরার তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণবিস্তারিত পড়ুন


