মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধ, শাড়ি ও ইমিটেশন গহনা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা, সুলাতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিএসএফের পুশইন করা ৩ ভারতীয় কারাগারে, ৭৫ জনকে পরিবারে হস্তান্তর

গাজী হাবিব, সাতক্ষীরা: ভারতের গুজরাটের বস্তি থেকে তুলে এনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় একটি চরের মধ্যে ফেলে যাওয়া ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে জম্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ায় ৩ জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে শ্যামনগর থানা চত্ত্বরে বাংলাদেশ কোস্টগার্ড আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতায় ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের হলরুমে মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকালে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লা, কেরালকাতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিজুল ইসলাম, ইউপি সদস্য কহিনুর বেগম, মনোয়ারা বেগম, মুজিবর রহমান, মোশারফ হোসেন, মোস্তফা জামান, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নুর হোসেন, শিক্ষক আজিজুর রহমান, উদ্যোক্তা সারমিন আক্তার, ছাত্র প্রতিনিধিবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন

বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, (বাংলাদেশে) গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর (পলিটিক্যাল স্পেস) সঙ্কুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধবিস্তারিত পড়ুন

বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। নূরজাহান বেগম বলেন, আমরা চিকিৎসকদের পেশাদারিত্ববিস্তারিত পড়ুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের ৬টি পদ সংরক্ষিত থাকবে, প্রজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের ছয়টি পদ সংরক্ষিত থাকবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব তৌহিদ বিন হাসান সাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ শাখার প্রজ্ঞাপন মঙ্গলবার সকালে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকদ্বয়ের পরিপ্রেক্ষিতে উপসচিব (ক্যাডার বহির্ভূত)-এর ৬ (ছয়) টি পদ নির্দেশক্রমে অস্থায়ীভাবে সংরক্ষণ করা হলো। প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ শাখার মঙ্গলবারের আদেশ অনুযায়ী উপসচিবের (ক্যাডার বহির্ভূত) ৬টি পদ সংরক্ষণ করা হয়। এর ফলেবিস্তারিত পড়ুন

দুর্নীতির মামলায়

৩ বছরের সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল

দুর্নীতি মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। পরে আপিলের জন্য ডা. জোবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৩ মে) বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. জোবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। পরে জোবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে এখন জোবাইদা দণ্ডের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

নিজ দেশকে প্রশংসায় ভাসালেন, যা বললেন এরদোগান

তুরস্ক এমন একটি দেশ হয়ে উঠেছে যাকে বিশ্ব শান্তি, কূটনীতি, বিশ্বব্যাপী সাহায্য, সমর্থন এবং মধ্যস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার (১২ মে) রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, এর আগে, আমরা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছি। গত সপ্তাহে, আমরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই (ইউক্রেন) সমস্যা নিয়েও আলোচনা করেছি, রক্তপাত বন্ধেবিস্তারিত পড়ুন

‘অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: মোদি

‘অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার (১৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। মোদি বলেন, ‘পাকিস্তানের জানা উচিত, হামলা এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপবিস্তারিত পড়ুন

যুদ্ধ করলো ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের!

দুই পারমাণবিক শক্তিধর দেশের হঠাৎ সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার আকাশ। ৭ মে দিবাগত রাতে স্থানীয় সময় রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতের বিমানবাহিনী। পাল্টা জবাবে পাকিস্তান আকাশে তোলে তাদের সর্বাধুনিক চীনা প্রযুক্তির যুদ্ধবিমান, শুরু হয় এক সংক্ষিপ্ত কিন্তু তীব্র আকাশযুদ্ধ। তবে এই সামরিক উত্তেজনার মধ্যেও সবচেয়ে বেশি লাভবান হলো যে দেশটি, সেটি হলো- চীন। পাকিস্তান দাবি করেছে, এই সংঘাতে তারাবিস্তারিত পড়ুন