মে, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ঢাবিতে ভর্তির ভোগান্তি নিরসনে বিশেষ উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সময় শিক্ষার্থীদের বিভাগ/ইনস্টিটিউট ও হলের জামানতসহ বিভিন্ন ফি প্রদানের ক্ষেত্রে বিড়ম্বনা ও ভোগান্তি একটি কমন চিত্র। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা করে আসছেন। এবার এই সমস্যা নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ অনুযায়ী, চলতি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা অনলাইনে অথবা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট/হল অফিসে এসব জামানত ও ফি-এর টাকা জমা দিতে পারবেন। গত ২৫ ফেব্রুয়ারি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপকবিস্তারিত পড়ুন
ভারতের বিরুদ্ধে অপারেশনের বিস্তারিত জানালো পাকিস্তান

ভারতের বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিস্তারিত জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, ভারতের বিরুদ্ধে ১৯ দিনব্যাপী হামলা চালানো হয়েছে। এসব হামলায় ক্ষয়ক্ষতি ও নিশানার বিষয়ও তুলে ধরেছে দেশটি। সোমবার ( ১২ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১৯ দিনব্যাপী ভারতের সঙ্গে সামরিক সংঘাতের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই সংঘাতকে আনুষ্ঠানিকভাবে ‘মারকা-ই-হক’ (সত্যের যুদ্ধ) নামকরণ করা হয়েছে, যা ভারতেরবিস্তারিত পড়ুন
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সোমবার স্যারের চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, স্যারের চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচারবিস্তারিত পড়ুন
১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল

এক সপ্তাহের বিরতির পর আবার মাঠে ফিরছে আইপিএল। আগামী শনিবার, ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হাইভোল্টেজ ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে ২০২৫ আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে। পরবর্তী ১৮ দিনে ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে। ৩ জুন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্লে-অফের ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি। তবে নিশ্চিত হয়েছে, শুধুমাত্র দুইটি দিনেই থাকবে ডাবল হেডার—রোববার, ১৮ মেবিস্তারিত পড়ুন
জানা গেলো এতদিন কোথায় লুকিয়ে ছিলেন মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি হত্যাবিস্তারিত পড়ুন
নিবন্ধন ও প্রতীক
জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে আপিল ও প্রতীক বরাদ্দের বিষয়ে দলটির করা আবেদনের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগে শুনানি শেষে আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়। জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন। এর আগে, গত ৭ মে আপিল বিভাগ জামায়াতে ইসলামীর নিবন্ধনবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধ, শাড়ি ও ইমিটেশন গহনা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা, সুলাতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তীবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১২ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা ও মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে ৩ লাখবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির ৩৬নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। সোমবার (১২ মে) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে নারী-পুরুষসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অংশগ্রহণকারীরা দাবি করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ আছিয়া পারভীন আলো দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন এবং নিয়মিত পাঠদান থেকে বিরত থাকছেন, যা শিক্ষার মান ও পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।বিস্তারিত পড়ুন
কেশবপুরে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমন্বয় সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজনে প্রাকটিক্যাল ট্রেইনার এবং থিওরিক্যাল ট্রৈইনারদের এক সমন্বয় সভা সোমবার সকালে ব্র্যাকের এলাকা অফিসে অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ – ২৫ প্রকল্প বর্ষের দ্বিতীয় ফেজে উপজেলায় ৬০ জন প্রশিক্ষনার্থীর প্রশিক্ষণ কার্য সুসম্পন্ন করার লক্ষ্যে প্রকল্পের ডিজাইন অনুযায়ী ব্যবহারিক প্রশিক্ষক এবং তাত্ত্বিক প্রশিক্ষকের অংশগ্রহণে সমন্বয় সভার বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক শেখ সোবহান। সার্বিক সহযোগিতায় ছিলেন কেশবপুর শাখার কর্মসূচি সংগঠক নূর মোহাম্মদ।

