সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের বৈধতা পেয়েছে পুলিশ। এত দিন প্রশ্নের মুখে পড়ার ভয় থাকলেও এখন আর আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে বাধার মুখে পড়তে হবে না। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারবে। দেশের বিভিন্ন স্থানে এত দিন আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা মিছিল করলেও গ্রেপ্তার করতে দ্বিধায় পড়তেন পুলিশ কর্মকর্তারা। কিন্তু বর্তমানেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদে তাফসীরুল কুরআন মাহফিল

সাতক্ষীরা জেলা কালেক্টরেট জামে মসজিদে সোমবার বাদ মাগরিব থেকে ইশা পর্যন্ত সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মুফতি আকতারুজ্জামান। প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও গবেষক মাওলানা যোবায়েরুল ইসলাম। তিনি সূরা আল-বাকারার ২৪তম রুকুর উপর ভিত্তি করে মানবজীবনের দিকনির্দেশনা, সমাজ সংস্কার এবং সমকালীন বাস্তবতা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মাহফিলে জেলাবিস্তারিত পড়ুন

জাতীয়তাবাদী কর্মজীবী দল সাতক্ষীরা জেলা শাখার কমিটি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সালাহউদ্দীন খান পিপিএম, সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন সরদার ও সাংগঠনিক সম্পাদক মো: খলিলুর রহমান নয়ন কর্তৃক গত ইং ৭ই মে ২০২৫ বুধবার সাতক্ষীরা জেলা শাখায় এড. মোঃ সোহরাব হোসাইনকে আহ্বায়ক এবং মোঃ আবুল হাসান বাবলুকে সদস্য-সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। উক্ত কমিটির যুগ্ম-আহবায়কগণ- এড. রেজাউল করিম রকি, এড. সাইফুল ইসলাম, এড. এস এম আজিজুল হক,বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক নার্সেস দিবসে সাতক্ষীরায় র‍্যালি-আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি: আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় কেকটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড ও স্বাস্থ্য সেবা পেশাজীবী ফোরামের এর আয়োজনে পলাশপোলস্থ হাসপাতালের সামনে হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ণরায় হাসপাতালের দ্বিতীয় তলায় যেয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় হাসপাতাল ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কুশোডাঙ্গাকে ‘আদর্শ গ্রাম’ ঘোষণা

‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ

সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ বলেছেন, সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না। আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তন করতে হবে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আদর্শ গ্রাম গড়তে হলে গ্রামের মানুষদের আদর্শ হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য সকল হিংসা, লোভ লালসা বর্জন করতে হবে। মানুষের উপকার করতে না পারলেও কোনবিস্তারিত পড়ুন

ভিডিও

মালয়েশিয়ায় তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব

মালয়েশিয়ায় অবস্থানরত তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। রবিবার (১১ মে ২০২৫) মালয়েশিয়ার জোহান সেতিয়া ক্লাং সেলাঙ্গরে আয়োজিত ওই অনুষ্ঠানে সাবেক এমপি হাবিব বলেন, বিএনপি সরকারের সময় প্রবাসীদের কল্যাণে নানামুখী গ্রহণ করা হয়েছিলো। তাদের রেমিটেন্সে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, তালা ও কলারোয়ার বহু মানুষ মালয়েশিয়ায় প্রবাসে জীবন যাপন করছেন। আমি এলাকার মানুষের ও প্রবাসীদের পাশে ছিলাম, ভবিষ্যতেওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রাইমারি স্কুল শিক্ষক সমিতির কমিটি।। সভাপতি কাঁকন, সম্পাদক মামুন

কামরুল হাসান, মোস্তফা হোসেন বাবলু ও সানবীম করিম সিয়াম: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজিস্ট্রেশন নম্বর ১২০৬৮ এর কলারোয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সহকারী শিক্ষক মো. আরিফুজ্জামান কাঁকনকে সভাপতি, আব্দুল ওহাব মামুনকে সাধারণ সম্পাদক, মঈনুজ্জামান মিলন, রেশমা খাতুন (মহিলা) ও আসাদুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামি ৩১ মে‘র মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলায় জমা দিবেন বলে জানানোবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। রোববার (১১ মে ) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ মে) সকালে শহরের উত্তর পলাশপোল এলাকায় প্রধান অতিথি হিসেবে মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে অতিথিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩শ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং ৫ বোতল ভারতীয় মদসহ প্রায় ১২লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রবিবার (১১ মে) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ভোমরা, গাজীপুর, ঘোনা, কালিয়ানী, হিজলদী, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিতবিস্তারিত পড়ুন