সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের সমন্বয় সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ে পরিত্রাণের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের সভাপতি মিলন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস, গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের সুমন দাস, অমল দাস, পরিত্রাণের ইভেন্ট অর্গানাইজার যোসেফ সরকার, ফিল্ড ভলেন্টিয়ার সুমন দাশ প্রমুখ। নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় বসতঘরে আ*গু*ন, ২ লক্ষ টাকার ক্ষতি

গাজী হাবিব, সাতক্ষীরা: পূর্ব শত্রুতা জের ধরে সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের একটি বসতবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি শনিবার (১০ মে) রাত তিনটার দিকে সদরের শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামের (দক্ষিণপাড়া) আব্দুর সবুরের (৪২) বসত বাড়িতে ঘটে। সরেজমিনে শনিবার (১০ মে) ভুক্তভোগীর সাথে কথা হলে তিনি অভিযোগ করে বলেন, আমাদের গ্রামের আব্দুস সবুরের ছেলে শিমুল ও মোকসেদ আলীর ছেলে লাল্টু পূর্ব শত্রুতার জের ধরে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০০’শ ছাত্রের মাঝে কোরআন বিতরণ করলো শিবির

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে সাতক্ষীরায় ১০০ ‘শ সাধারণ শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে কোরআন শরিফ প্রদান করা হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে সাতক্ষীরা জেলা শহরের আল আমিন ট্রাস্ট্রের কাজী শামসুর রহমান মিলনায়তনে কোরআন প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন’র সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মেহেদী হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠিত কোরআন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন

স্বাধীন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হয়েছিলো

অন্তর্বর্তী সরকার শনিবার (১০ মে) আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক দল এবং সংগঠনকে নিষিদ্ধ করা হয়। তবে এবারই প্রথম কোনো দলকে নিষিদ্ধ না করে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধের প্রাক্কালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দখলদার পাকিস্তান সরকার। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার জামায়াতে ইসলামী, মুসলিম লীগের তিনটি অংশ, পিডিপিসহ স্বাধীনতার বিরোধিতাকারী এবং সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে।বিস্তারিত পড়ুন

নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই: নাহিদ

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত ‘সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করাবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক : বিএনপি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে বিএনপি সঠিক বলে মনে করে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১১ মে) এক বিবৃতিতে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, আমরা আনন্দিত যে, বিলম্বে হলেও গতরাতে (শনিবার) অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচারকার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাসঙ্গিক আইনবিস্তারিত পড়ুন

বিএনপির সমাবেশে তামিম ইকবাল, রাজনীতিতে পদার্পণের ইঙ্গিত?

তামিম ইকবালের দুই সতীর্থ মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান রাজনীতিতে পা রেখেছেন। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের হয়ে নির্বাচনেও অংশ নিয়েছেন। বিতর্কিত নির্বাচনে জয় পেয়ে সংসদ সদস্য বনেছেন। কিন্তু তামিম কখনোই রাজনীতির চৌকাঠ মাড়াননি। তবে গত শনিবার (১০ মে) চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এ যোগ দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। সেখানে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মঞ্চের অগ্রভাগে ছিলেন তামিম। যদিও সমাবেশে নিজের বক্তব্যেবিস্তারিত পড়ুন

আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত: নুর

গত ১৬ বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে, তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (১১ মে) দুপুরে পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নুর এসব কথা বলেন। এসময় তিনি আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী ও সীমান্তপারের ষড়যন্ত্রকারী’ বলে আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশের স্বাধীনতা হুমকিরবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। রোববার (১১ মে) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন মাফিয়া গোষ্ঠীতে পরিণত হয়েছে। দলটি দেশে-বিদেশে কোথাও স্বীকৃতি পাচ্ছে না। তাদের ডিএনএতে গণতন্ত্র নেই। গণতন্ত্র মানে না বলেই তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। সেজন্যবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ডিআইজি রেজাউল

আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অপতৎপরতা চালাতে চাইলে, কঠোরভাবে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিআইজি বলেন, ‘যদি কেউ জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার অধীনবিস্তারিত পড়ুন