মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ভারতীয় মদসহ আটক-১

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় ৪ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৫ মে) দুপুর ২টার দিকে কলারোয়া হাসপাতাল রোডের বুঝতলা স্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক বিশ্বজিৎ দাস (৪৬) উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামের তারাপদ দাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবে বাসুদেব ঘোষের সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি কলারোয়ায় সংবাদ সম্মেলনে বাড়িতে অনধিকার প্রবেশ করে নির্মাণাধীন ঘরের সেন্টারিং ক্ষতিগ্রস্ত করে প্রতিপক্ষের বিরুদ্ধে ৪লক্ষ টাকা ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার বামনখালি গ্রামের মৃত পশুপতি ঘোষের পুত্র বাসুদেব ঘোষ। লিখিত বক্তব্যে তিনি বলেন, একই গ্রামের মৃত অবনি ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ, মৃত মিল্লাল কান্তি ঘোষের পুত্র মনিষ ঘোষ এবং মৃত উপেন্দ্রনাথ ঘোষের পুত্র শিব বাবু ঘোষ এলাকার হিংস্র,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে কাটাগ্রা ট্যাবলেট, মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯৫ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ১০ বোতল ভারতীয় মদসহ ছয় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (৫ মে) সাতক্ষীরার বাকাল, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি এসব মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিরবিস্তারিত পড়ুন

সাংবাদিক এসএম রেজাউল ইসলামের সুস্থতা কামনা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানীত সদস্য ও দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি এসএম রেজাউল ইসলামের পিত্তথরির অপারেশন সম্মন্ন হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (৪ মে) সফল অস্ত্রপচার হয়। তাঁর আশু শারিরীক সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুলবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে করাতকলে আগুন, পুড়েছে কাঠ ও যন্ত্রপাতি

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি করাতকল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (০৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার রাজগঞ্জ গোহাটার পাশে অবস্থিত মুক্তা স’মিলে এ ঘটনা ঘটে। এতে মিলের যন্ত্রপাতি ও কাঠ পুড়ে মালিক পক্ষের পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তারা। করাত কলের মালিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পৌর বিএনপির উদ্যোগে সার্চ কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ

কামরুল হাসান।। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়ায় বিএনপির সার্চ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকেল ৫টায় কলারোয়া পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কলারোয়া পশুহাট মোড় থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশু হাট মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা গেছে, সাতক্ষীরা জেলা বিএনপির অনুমোদনে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের আওতাধীন কলারোয়ারবিস্তারিত পড়ুন

দেবহাটায় তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি পালন

দেবহাটা প্রতিনিধি: সারাদেশের ন্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ঘোষিত কর্মবিরতি কর্মসূচি পালন করেছন দেবহাটার শিক্ষকরা। সোমবার (৫ মে থেকে ১৫ মে) এক ঘন্টার কর্মবিরতি পালন করেবে সাতক্ষীরা জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন। এতে বেতন কাঠামো, পদোন্নতির জটিলতা এবং পেশাগত উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলা অসন্তোষ এর কারণে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ ঘোষিত একাধিকবার সরকারের কাছে দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় প্রাথমিক শিক্ষকরা বাধ্য হয়ে এ আন্দোলনের এইবিস্তারিত পড়ুন

দেবহাটায় তরমুজ ও আদা চাষিদের মাঝে সার ও বীজ প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অফ সিজনের তরমুজ ও বস্তায় আদা চাষিদের ওরিয়েন্টেশন ও বীজ, সার প্রদান করা হয়েছে। সোমবার (৫ মে) উত্তরণ পারুলিয়া অফিসে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ‘সফল ফর আইডব্লিউআরএম’ প্রকল্পের আওয়াতায় ৩৫ জন চাষিকে ওরিয়েন্টেশন শেষে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মো.শওকত ওসমান অফ সিজন তরমুজ ও বস্থায় আদা চাষের সম্ভবনা ও কৌশল সম্পকে কৃষকদের অবহিত করেন। “সফল ফর আইডব্লিউআরএম” এর মতবিস্তারিত পড়ুন

দেবহাটা ছাত্রদল নেতাকে অব্যাহতির প্রতিবাদ ও কেবিএ কলেজ ছাত্রদলের পুনরায় ভোটের দাবী

সাতক্ষীরার দেবহাটায় কলেজ ছাত্রদলের ভোট পুনরায় গননা করতে বলার অপরাধে ফ্যাসিস্ট আমলের সর্বোচ্চ মামলার আসামী, নির্যাতনের শিকার ত্যাগী ছাত্রদলের আহবায়ক ফরহাদকে অব্যাহতির প্রতিবাদে এবং পুনরায় কলেজের ভোট গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্ররা। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে জনার্কীন সংবাদ সম্মেলেন লিখিত সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের ছাত্রদল কলেজ কমিটির সভাপতি প্রার্থী মো: রাকিব হোসেন। তিনি বলেন- আমরা যথাক্রমে মো: রাকিব হোসেন এবং ইব্রাহিম হোসেন। আমরা দেবহাটা উপজেলার বাসিন্দা এবংবিস্তারিত পড়ুন

এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা চাচ্ছি উৎসবমুখর পরিবেশে ভোটের দিনটা যেন পালন করতে পারি। এটা ঈদের দিনের মতো একটি অনুষ্ঠান হবে। উৎসবমুখর পরিবেশে আমরা ভোটকেন্দ্রে যাবো। নির্ভয়ে নির্দ্বিধায় আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসববিস্তারিত পড়ুন