মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বড় ছেলের ইমামতিতে সুপ্রিম কোর্টে ব্যারিস্টার রাজ্জাকের জা*না*জা সম্পন্ন

দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৫ মে) বেলা সোয়া ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ব্যারিস্টার রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। জানাজার আগে তার জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রাজ্জাকের ছোট ছেলে ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী। জানাজায় অংশ নেন আপিল ও হাইকোর্টবিস্তারিত পড়ুন

৭টি নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেছে স্বাস্থ্য সংস্কার কমিশন

দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে আগত মোট রোগীর মধ্যে অতি দরিদ্র ২০ শতাংশ রোগীকে বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসাসেবা দেয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। ২০ শতাংশের মধ্যে ১০ শতাংশ সরকারিতে আর বাকি ১০ শতাংশ রোগীকে বেসরকারি হাসপাতালে দেওয়ার সুপারিশ করা হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কমিশন সদস্যরা এ সব কথা বলেন। ৭টি নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেছে স্বাস্থ্য সংস্কার কমিশন রোগীর সুরক্ষা, আর্থিকবিস্তারিত পড়ুন

নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন : ইইউ রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, জাতীয় নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশের সিদ্ধান্ত। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করার পক্ষে তারা। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও উল্লেখ করেন তিনি। সোমবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিকাব আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাব এই অনুষ্ঠানের আয়োজন করে। মাইকেল মিলার বলেন, রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গেবিস্তারিত পড়ুন

কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে কাতার থেকে শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে গত ৩ মে সরকারি সফরে কাতার যান সেনাপ্রধান। সোমবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।বিস্তারিত পড়ুন

শাপলা চত্বর গণহ*ত্যা: ৯৩ জন শহিদের খসড়া তালিকা প্রকাশ হেফাজতে ইসলামের

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তালিকাটি প্রাথমিক খসড়া এবং এ সংখ্যা যাচাই-বাছাইয়ের পর আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটি। রোববার (৪ মে) হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজহারী এই তথ্য জানিয়েছেন। আজহারী জানান, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে। তালিকা চূড়ান্ত করতে কিছুটা সময় লাগবেবিস্তারিত পড়ুন

হামলা করলে পাল্টা জবাব : কড়া হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে তেহরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। খবর এএফপির। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর হুতি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এরপরই এমন পাল্টা হুমকি দিলো ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী সরকার (ইসরায়েল) শুরু করে, তাহলে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি এবংবিস্তারিত পড়ুন

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানো হলো

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ মে) সকালে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন। মামলার শুনানিকালে চিন্ময় দাসকে জেলখানা থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। তবে শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন,বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব

ওষুধ কোম্পানির প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না

ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। ই-মেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা বন্ধে চিকিৎসকদের প্রেসক্রিপশনে জেনেরিক নাম লিখতে হবে, এ ধরনের আরও বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমন আভাস পাওয়া গেছে। সোমবার (৫ মে)বিস্তারিত পড়ুন

ফয়জুল করীমের মেয়র ঘোষণার আবেদন খারিজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছেন আদালত। সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও বরিশাল সদর সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন। ফয়জুল করীমের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় মামালাটি গ্রহণের পর্যায়ে না থাকাসহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদন খারিজ করেছেন। তবে এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথাবিস্তারিত পড়ুন

কোটি টাকা চাঁদা দাবি, কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার

সন্ত্রাসীদের নিয়ে গভীর রাতে চাঁদাবাজি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান ও এসআই বেলাল হোসেন। সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষাবিদ ও কলামিস্ট ড.বিস্তারিত পড়ুন