মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কাশ্মীরে স*ন্ত্রাসী হা*মলা: পাকিস্তানকে যে বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটির মধ্যে যেকোনও মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা ছয়দিন ধরে দেশ দুইটির বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর পাল্টাপাল্টি গোলাগুলি হয়েছে। তবে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধে পাকিস্তান ও ভারতের সঙ্গে যোগাযোগ করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার (১ মে) বলেছেন, ওয়াশিংটন আশা করছে, পাকিস্তান ইসলামাবাদ-ভিত্তিক সন্ত্রাসীদের ধরতে ভারতকে সহযোগিতা করবে।বিস্তারিত পড়ুন

কাশ্মীর সীমান্তে টানা অষ্টম রাত ভারত–পাকিস্তান গো*লাগু*লি

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা অষ্টম রাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে। বৃহস্পতিবার (১ মে) রাতেও এ ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত ২২ এপ্রিল জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই প্রায় প্রতিদিন রাতেই সীমান্তে চলছে গোলাগুলি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর সেক্টরের বিপরীত পাশে পাকিস্তানের দিক থেকে ছোট অস্ত্রের গুলি চালানো হয়। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও প্রতিক্রিয়া দেখায়। সীমান্তজুড়েবিস্তারিত পড়ুন

জুমার নামাজ একা আদায় করা যায় না যে কারণে

জুমার দিন জোহরের পরিবর্তে জুমা ওয়াজিব মুসলমান প্রাপ্তবয়স্ক, জ্ঞানসম্পন্ন (যিনি মানসিকভাবে ভারসাম্যহীন নন) মুকিম (যিনি মুসাফির নন) স্বাধীন (যিনি ক্রিতদাস নন) নগর বা লোকালয়ের অধিবাসী পুরুষদের ওপর; যার এমন কোনো গ্রহণযোগ্য অসুবিধা, অসুস্থতা বা বার্ধক্য নেই যে কারণে তিনি মসজিদে উপস্থিত হতে ও জুমা আদায় করতে অক্ষম। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, জুমার নামাজ প্রত্যেক মুসলমানের ওপর জামাতের সাথে আদায় করা ওয়াজিব। কিন্তু তা চার প্রকার লোকের উপর ওয়াজিব নয়;বিস্তারিত পড়ুন

গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হা*মলা, নিহ*ত ৩১

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় বৃহস্পতিবার (১ মে) রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এ ছাড়া শুক্রবার সকালেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার সকালে গাজার কেন্দ্রে বুরেইজ ক্যাম্পে আবু জেইনা পরিবারে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া খান ইউনিসেও বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছেবিস্তারিত পড়ুন

ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ!

চারপাশে ভুট্টা ক্ষেত। কিন্তু সেই ক্ষেতে লাগানো হয়েছে গাঁজা গাছ। গাঁজা চাষের এমন অভিনব পদ্ধতি সবার চোখ এড়িয়ে গেলেও শেষ রক্ষা হয়নি জড়িতদের। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবক ধরা পড়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে। বৃহস্পতিবার (১ মে) রাতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্য তথ্য। এসময় মো. জুয়েল হাওলাদার (৩২) ও মো. হৃদয় মোল্লা (১৯) নামের দুজনকে আটক করা হয়। ঝালকাঠির নলছিটির ওই ভুট্টা ক্ষেত থেকে জব্দ করাবিস্তারিত পড়ুন

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলি হা*মলা

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২ মে) সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলার বিষয়টি নিশ্চিত করেন। এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, এ হামলার মাধ্যমে সিরিয়ার বর্তমান শাসকদের প্রতি একটি ‘স্পষ্ট বার্তা’ দেওয়া হয়েছে। নেতানিয়াহু বলেন, ‘দামেস্কের দক্ষিণাঞ্চলে সিরীয় বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের ওপর হুমকি ইসরায়েল বরদাশত করবে না।’ এর আগে বুধবার সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে আরেকটিবিস্তারিত পড়ুন

অবৈধভাবে দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট সমূহের মধ্যে কোনো প্লট অবৈধ দখলকৃত থাকলে তা উদ্ধারের নির্দেশ দিয়েছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (০২ মে) সকাল ৮ টায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু রাজউকের আওতাধীন উত্তরা আবাসিক এলাকা পরিদর্শন করেন। তার আজকের এই সরেজমিন পরিদর্শন ঢাকা শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউক কর্তৃক গৃহীত নিয়মিত পদক্ষেপের অংশ বলে জানান। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান সেক্টরবিস্তারিত পড়ুন

সেন্টমার্টিনে নেয়ার কথা বলে সরকারি বরাদ্দের বালু-সিমেন্ট গেলো মিয়ানমার!

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হওয়ার পর সিমেন্ট-বালু ভর্তি একটি ট্রলারসহ তিন মাঝিমাল্লার খোঁজ মিলছেনা। অভিযোগ উঠেছে সরকারি বরাদ্দের এসব মালামাল মিয়ানমারে পাচার করেছে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টেকনাফ থেকে ছেড়ে যাওয়া ট্রলারটি দ্বীপে পৌঁছেনি। এর আগে বুধবার বিকালে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে টিআর প্রকল্পের আওতায় বরাদ্দের এসব সিমেন্ট, বালু ও টিন ছাড় নেওয়া হয়। ওই দিন বিকালে এগুলো ট্রলারে তুলেবিস্তারিত পড়ুন

যদি কিন্তু অথবা ছাড়া আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তিনি লেখেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।’ আজকের সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে জাতীয়বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নাহিদের নতুন ভিডিওবার্তা

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা দেন। ভিডিওবার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়েছিল।বিস্তারিত পড়ুন