বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নাহিদের নতুন ভিডিওবার্তা

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা দেন।

ভিডিওবার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়েছিল। কিন্তু এখনও আওয়ামী লীগের ব্যানারে সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, যা দুঃখজনক।’

তিনি অভিযোগ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা তাদের বিচারের প্রক্রিয়া শুরু করার জন্য। অথচ আমরা শুরু থেকেই বলে আসছি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং দলটির আইনি জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘গত দেড় দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে। একাধিক গণহত্যা, গুম, খুন এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ক্রসফায়ারের ঘটনা এই সময়ের মধ্যেই ঘটেছে। এসব ঘটনার বিচার দাবিতেই গণঅভ্যুত্থান হয়েছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার দাবিতে আমরা রাজপথে নামছি। শুধু দল নয়, ছাত্রলীগ, যুবলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে—বাকি সংগঠনগুলোর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিতে হবে।’

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগের বিচার চলাকালীন তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি। আমরা গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষার্থেই রাজপথে নামছি।’

বিক্ষোভ সমাবেশে শান্তিপূর্ণভাবে যোগদানের জন্য তিনি দলীয় নেতা-কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…