বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩ মাসের কারাদন্ড, ৩ লাখ টাকা জরিমানা

কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরী, টাস্কফোর্স অভিযান

কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানায় টাস্কফোর্সের অভিযানে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া ৩০ লাখ টাকার ৭৫০০মন কাঠ জব্দ করা হয়েছে এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) বিকাল সাড়ে ৪টায় কলারোয়ার হেলাতলা গ্রামে অবস্থিত মোঃ আবুল বাশারের কারখানায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি এর এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় কলারোয়া থানার হেলাতলা নামক স্থানে পরিবেশ দুষণ করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করছে এমন স্থানে বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার ও ফায়ার সার্ভিস এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে পরিবেশ দুষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ০৯ ধারা আইনের ১৫ এর ১০ নং ক্রমিক মোতাবেক কাঠ পুড়িয়ে কয়লা তৈরীকারী মোঃ আবুল বাশারকে ৩ লক্ষ টাকা জরিমানা করে।

এসময় কয়লা তৈরীর জন্য কাঠ মজুদ রাখার দায়ে টাস্কফোর্স দল ৭৫০০ মন কাঠ জব্দ করে। আটক কাঠের মূল্য প্রতিমন ৪০০ টাকা হিসাবে ৩০ লক্ষ টাকা।

এ সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিবেশ দুষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন করার দায়ে খুলনার কয়রা থানার নকশা গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে মোঃ সজিব আহমেদকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এর সাথে ৩ জন, বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম এর সাথে ৩ জন, ফায়ার সার্ভিসের ৬ এবং ০৬ জন আনসার সদস্য উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!