শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

অতি বর্ষণে সাতক্ষীরায় বেড়েছে সবজির দাম, নাভিশ্বাস ক্রেতাদের

গাজী হাবিব, সাতক্ষীরা: অতি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় সাতক্ষীরায় বর্ষাকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে বাজারে। তবে সরবরাহ কিছুটা থাকলেও কয়েকদিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণ। সরেজমিনে রবিবার (১৩ জুলাই) সকালে সাতক্ষীরার কদমতলা বাজার ও সুলতানপুর বড়বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রকারভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২৩০ টাকা কেজি। এক সপ্তাহ আগে যারবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের ২ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুই শ্রমিক (১১৫৫ ও ১১৫৯) ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) বেলা ১১ টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে দুই প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুর রউফ ও ইসরাইল গাজীর উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার আবু মুছা। ঘোষিত তফসিলে জানানো হয়, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজি: ১১৫৫) ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন( রেজি: ১১৫৯) এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীবিস্তারিত পড়ুন

ভারতে হা*মলার ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক!

মাথায় হেলমেট লাগিয়ে তাতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাস্তায় ঘুরছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ডাকা হচ্ছে ‘হেলমেট ম্যান’ নামে। বিষয়টি মজার মনে হলেও ওই যুবক বলছেন, হামলার ভয়েই হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘোরা ওই যুবকের নাম সতীশ চৌহান। তিনি ভারতের ইন্দোর শহরের বাসিন্দা। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—তিনি কালো রঙের একটি হেলমেটে ছোট একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েবিস্তারিত পড়ুন

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার পরিকল্পিত চক্রান্ত : মির্জা ফখরুল

জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তা পরিকল্পিত ‘চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা জিনিস মনে রাখতে হবে, আজকে যে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধবংস করে দেওয়া। সেই চক্রান্ত হচ্ছে যে, নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করে দেওয়া, তাকে খারাপ জায়গায়বিস্তারিত পড়ুন

চাঁদাবাজ ও দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে- অ্যাড. আকবর আলী

শাহ জাহান আলী মিটন: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুর ২ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নং বিল্ডিং এর ৩য় তলায় লাইব্রেরি রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা শাখার আহবায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট শহীদ হাসান, এডভোকেট এ বি এম সেলিম,বিস্তারিত পড়ুন

বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি : ধর্ম উপদেষ্টা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেয়া হাজিদের মধ্যে বাড়ি ভাড়া খরচ কমে যাওয়ায় বেঁচে যাওয়া অর্থ ফেরত পাচ্ছেন। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৫ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জনকে মোট ৮ কোটি ২৮বিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির মেয়াদ বাড়লো আরো ২ মাস

সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস তথা ৬০ দিন বাড়িয়েছে সরকার। রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবির প্রেষণে নিযুক্ত কর্মকর্তাসহ) ফৌজদারি কার্যবিধির ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষমতা ১৪ জুলাই থেকে ৬০ দিন কার্যকর থাকবে। সারাদেশেবিস্তারিত পড়ুন

চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এখন থেকে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেছেন, রাজধানীর মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে খুলনার হত্যাকাণ্ডে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না। রোববার (১৩ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন

‘শাপলা’ প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি)। রোববার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেয়া হয়, সেটা আমরাবিস্তারিত পড়ুন

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য

জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার রোধে নতুন বিধান তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার (১৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনে ঐকমত্যে পৌঁছায় দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সংবিধানের ১৪১ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে বলা হয়েছে, ‘১৪১ এর ক এর ১ ধারা মতে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, এমন জরুরি-অবস্থা বিদ্যমান রয়েছে, যা যুদ্ধ বা বহিরাক্রমণবিস্তারিত পড়ুন