শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দেশে বড় ধরণের স*হিংস অ*পরাধের সংখ্যা বাড়েনি : প্রেস উইং

দেশে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এ সময় গত ১০ মাসের অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে। পোস্টে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা, নাগরিকদের মধ্যে ভীতি এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে দাবি করা হয়েছে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পরিসংখ্যনে এসব বৃদ্ধিরবিস্তারিত পড়ুন

নারী আসন ১০০ ও ‘মনোনীত’ পদ্ধতিতে ভোট চায় বিএনপি

নারীর ক্ষমতায়ন ও সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে মত দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে দলটির পক্ষ থেকে বর্তমানে সংসদে নারীর জন্য সংরক্ষিত ৫০টি আসন সংখ্যা ১০০টিতে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে নারী আসনে সংবিধানে বিদ্যমান পদ্ধতিতেই ভোটের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে বিএনপি। সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কথা জানান। তিনি জানান, নারীবিস্তারিত পড়ুন

প্রায় তিন বছর পর যবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নতুন রূপে চালু হয়েছে। রোববার (১৪ জুলাই) দুপুরে ক্যাফেটেরিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। পরে ক্যাফেটেরিয়ার প্রতিটি অংশ ঘুরে কার্যক্রম তদারকি করেন। এসময় তিনি রান্নার স্থান, অভ্যন্তরীণ পরিবেশ ও চিত্রশৈলীর দিকেও বিশেষ নজর দেন এবং সংশ্লিষ্টদের নানা নির্দেশনা প্রদান করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, জনসংযোগ শাখারবিস্তারিত পড়ুন

জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় জামায়াতের বর্ণাঢ্য মিছিল

আগামী ১৯ জুলাই ২০২৫ অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় এক বর্ণাঢ্য রিকশা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদের ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে ১৪ জুলাই (সোমবার) এ বর্ণাঢ্য মিছিল ও পথসভার আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক রিকশা শ্রমিক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে উত্তরা এলাকার প্রধান প্রধান সড়ক মুখর হয়ে ওঠে গণদাবির স্লোগানে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর শাখারবিস্তারিত পড়ুন

দেবহাটায় সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের কমিটি ঘোষনা

দেবহাটা প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতীদল দেবহাটা উপজেলা শাখার আহবায়ক ও সদস্য সচিব সম্প্রতি দেবহাটা উপজেলার সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটির অনুমোদন করেছেন। দলের সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দেবহাটা উপজেলার সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটিতে সখিপুরে ইউসুফ গাজীকে আহবায়ক ও রাকিব হোসেন রনিকে সদস্য সচিব এবং নওয়াপাড়া ইউনিয়নে কাজী আব্দুল মালেককে আহবায়ক ও আশরাফুল ইসলামকে সদস্য সচিব ও নাসিরুল্লাহবিস্তারিত পড়ুন

নীরব এক সংগ্রামী আলোকবর্তিকা- এবিএম কাইয়ুম রাজ

সত্য, ন্যায় ও মানবিকতার পথে যিনি অবিচল—তিনি এবিএম কাইয়ুম রাজ। শ্যামনগরের কৈখালী থেকে উঠে আসা এই তরুণ শুধু একজন সাংবাদিক নন, বরং তিনি হয়ে উঠেছেন এলাকার মানুষের আত্মার আত্মীয়, সময়ের দর্পণে ভবিষ্যতের সম্ভাবনার প্রতিচ্ছবি। ছোটবেলা থেকেই বই আর বাস্তবতার হাত ধরে যাঁর যাত্রা, সেই কাইয়ুম রাজ নিজের জীবনকে গড়ে তুলেছেন সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত এক নীরব বিপ্লবী হিসেবে। কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিষ্পাপ শৈশব থেকে শুরু করে গুমানতলী কামিল মাদ্রাসারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নব্বই দশকের ছাত্রদল নেতাদের আসন্ন মিলনমেলার উদযাপন কমিটি গঠন

কামরুল হাসান: কলারোয়ায় নব্বই দশকের ছাত্র সংসদ ও ছাত্রদলের সাবেক ও বর্তমানদের (১৯৯০-২০২৪) এক মিলনমেলা উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়ার সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। জাঁকজমকপূর্ণ এ মিলনমেলা উদযাপনে প্রস্তুতির অংশ হিসাবে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উদযাপন কমিটির আহবায়ক, সদস্য সচিব ও সমন্বয়ক হয়েছেন- এম এ রব শাহিন, আসাদুজ্জামান আসাদবিস্তারিত পড়ুন

শার্শায় পূর্ব শত্রতার জেরে গৃহবধূকে পিটিয়ে যখম

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পূর্ব শত্রতার জেরে তিষা আক্তার রুমা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে যখম করেছে প্রতিবেশিরা। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে শার্শা উপজেলার সীমান্তবর্তী দাদখালী গ্রামে। আহত গৃহবধূ ঐ গ্রামের মফিজুর রহমানের স্ত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। জানা যায়, শার্শা উপজেলার সীমান্তবর্তী দাদখালী গ্রামে মফিজুর রহমানের প্রতিবেশি মানিখার হোসেন এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার দুপুরেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২৮ মাদ্রাসার ২৫টিতেই নেই জিপিএ-৫

নিজস্ব প্রতিনিধি: এবারের দাখিল পরীক্ষার ফলাফলে কলারোয়া উপজেলার ২৮ মাদ্রাসার ২৫ টিতেই নেই জিপিএ-৫ । গোটা উপজেলার মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন। অপরদিকে নামমাত্র এক অঙ্কের সংখ্যার পরীক্ষার্থী রয়েছে ৫ মাদ্রাসায়। সূত্রমতে, উপজেলার ২৮টি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪১ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয়েছে ৫০২ জন। অনুপস্থিত ৩৯ জন। মাদ্রাসা প্রতি গড় পরীক্ষার্থী ছিল ১৭.৯২। সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয় হলো, দাখিল পরীক্ষায় নামমাত্র পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ৫টিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই জেলাকে নিরাপদ রাখা সম্ভব।” সভায় সম্পত্তিবিস্তারিত পড়ুন