শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় পূর্ব শত্রতার জেরে গৃহবধূকে পিটিয়ে যখম

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পূর্ব শত্রতার জেরে তিষা আক্তার রুমা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে যখম করেছে প্রতিবেশিরা। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে শার্শা উপজেলার সীমান্তবর্তী দাদখালী গ্রামে। আহত গৃহবধূ ঐ গ্রামের মফিজুর রহমানের স্ত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।

জানা যায়, শার্শা উপজেলার সীমান্তবর্তী দাদখালী গ্রামে মফিজুর রহমানের প্রতিবেশি মানিখার হোসেন এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার দুপুরে বাড়ির পাশে কলের পানি যাওয়া নিয়ে দু’পক্ষের ঝগড়া শুরু হয়।

বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কাশেমের ছেলে মানিখার হোসেনসহ তার স্ত্রী তানজিলা বেগম এবং দুই ছেলে শামিম ও হৃদয় ছুটে এসে মফিজুর এবং তার স্ত্রী তিষা আক্তার রুমাকে বাশের লাঠি দিয়ে বেদম ভাবে মারপিঠ করে। এসময় বাশের লাঠির আঘাতে রুমার মাথা ফেটে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। আহত রুমার মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে।

শার্শা থানা অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গস্খহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ