শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ভারতসহ ৫ দেশের সরকারকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত, পাকিস্তানসহ পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে। ফ্লাইট শিডিউলের ওপর নির্ভর করে কয়েকদিনের মধ্যে এ উপহার পৌঁছানো সম্পন্ন হবে। সরকার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে আম পাঠানোবিস্তারিত পড়ুন

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন ৫ আগস্ট

জুলাই স্মৃতি জাদুঘরের কাজ প্রায় শেষ পর্যায়। আগামী ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধন করা হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। সোমবার (১৪ জুলাই) ঢাকায় গণভবনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। তবে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরো পরে’। সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টারবিস্তারিত পড়ুন

উড়ন্ত বিমানে জীবনরক্ষা : তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. দোলনের বিরল সেবা

দুবাইগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত পৌনে আটটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে উড়াল দেয়। ঘণ্টাখানেক পর উড়ন্ত বিমানে হঠাৎ করেই এক মধ্যবয়স্ক নারী যাত্রী জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ফ্লাইটের কেবিন ক্রু মাইকে জরুরি ঘোষণা দেন, ‘ইজ দেয়ার এ্যানি ডক্টর অন বোর্ড’। মানে- বিমানে কোনো ডাক্তার আছেন কি না বলুন। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য এখন একটাই- ২৬-এর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ডে হত্যাকাণ্ড ও সারা দেশে নির্মমবিস্তারিত পড়ুন

পদযাত্রায় মানুষের ঢল দেখে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জেলায় জেলায় যখন পদযাত্রা শুরু করেছি, জোয়ারের মতো মানুষের ঢল নেমেছে, চারিদিকে যখন বাঁধভাঙা উচ্ছ্বাসের পদধ্বনি, তখন আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে নতুন করে ষড়যন্ত্র। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান আছে। বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার দাবি নিয়ে আয়োজিত পদযাত্রা উপলক্ষে পটুয়াখালী শহরে এক সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। পটুয়াখালীবিস্তারিত পড়ুন

ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি : ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি। বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান দেয়ার পরও নেতাকর্মীদের শান্ত রাখা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ জানিয়ে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। মব কালচারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই দাবি করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা সতর্ক করে দিচ্ছি, আগামীতে এ ধরনের অস্থিতিশীল কোনো ঘটনায়বিস্তারিত পড়ুন

সাবেক আইজিপি বেনজীরের দুই দেশের ব্যাংক হিসাব ফ্রিজ

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা চার লাখ ৩০ হাজার ইউএস ডলারের আবাসিক ও বাণিজ্যিক স্পেসের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেয়া হয়েছে। এদিন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, আসামি তারবিস্তারিত পড়ুন

২০০ কোটি টাকা আ*ত্মসাতে অ*ভিযুক্ত বিএসবির সেই বাশার গ্রে*প্তার

মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এমকে খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৪ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি বলেন, ‘মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এমকে খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম।’ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। খায়রুল বাশার ও তার সহযোগীদের বিরুদ্ধে ২০০বিস্তারিত পড়ুন

জুলাই গণহত্যার বিচার এ সরকারের আমলেই: আসিফ নজরুল

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। এসময় উপদেষ্টারা আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করেন। এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ করার প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা। সোমবার বিকালে নগরীর হাজীগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলনে শহীদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয়, হাইকোর্টের রুল

জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ অন্যদের ‘জাতীয় বীর’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৪ জুলাই) রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। পাশাপাশি জুলাই আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের নির্দেশনাবিস্তারিত পড়ুন