জুলাই, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি (আরটিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই ‘২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিআরটিএ সাতক্ষীরা সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: কে এম মাহবুব কবীরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন, গ্রে*প্তার-১

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) দুপুরে সাতক্ষীরার শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ আশেক-ই-এলাহি, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী মামুন, সাংবাদিক মশিউর রহমান ফিরোজ, তৌফিকুজ্জামানবিস্তারিত পড়ুন
ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য
ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

২০২৬ সালের ফেব্রুয়ারি-এপ্রিল মাসকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নানান চ্যালেঞ্জের মুখেও ফুল গিয়ারে বা পুরোদমে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১ জুলাই) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি সিইসির করা একান্ত বৈঠকের বিষয়ে জানতে চান সংবাদিকরা। জবাবে সিইসি বলেন,বিস্তারিত পড়ুন
সেই একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি

কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আমরা বলেছি, নির্বাচন কমিশন ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। সিইসি বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ারবিস্তারিত পড়ুন
জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ রাউন্ড গু*লি ছোড়া হয়

জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার অভিযোগ গঠন শুনানিতে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই-আগস্টে মানবাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারে মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরবিস্তারিত পড়ুন
‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিন শিক্ষার্থীর হাতে এই বৃত্তির চেক তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। মঙ্গলবার (১ জুলাই) নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী হাবীবা আক্তার, তেজগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী এস এম আবু তালেববিস্তারিত পড়ুন
শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি। একদলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র-জনতা রক্ত ঢেলে দেয়নি। জুলাই আন্দোলন ভয় ভেঙে দিয়ে আমাদের নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে। বৈষম্যের অবসান করতে সবাই আওয়াজ তুলুন। মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী ‘দেশবিস্তারিত পড়ুন
‘আ.লীগ কখনই শোধরাবে না, সুযোগ পেলে আগের চেয়েও ভয়ঙ্কর হবে’

আওয়ামী লীগ আবারও পুরো জাতির সঙ্গে মশকরা করেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো, তারা কখনোই শোধরাবে না, সুযোগ পেলে জানোয়ারের মতো মেতে উঠবে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে তিনি বলেন, ‘ভুল বুঝতে পারা দুর্বলতা নয়—এই অংশটি দেখে আমি ভেবেছিলাম তারা বুঝি নিজেদের অপরাধকে ভুল হিসেবে উপস্থাপন করেবিস্তারিত পড়ুন
জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহবান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই মাসকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এ অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা গত বছরের একটি প্রতিকী দিনকে আবার পুনরুজ্জীবিত করব। এছাড়া, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিকশাচালক, শ্রমিক ও কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সে লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুনবিস্তারিত পড়ুন
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য অর্থের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়েরবিস্তারিত পড়ুন

