শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সংসদ নির্বাচনে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আওতায় নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্পে ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮.৫৩ মিলিয়ন মার্কিন ডলার। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেওবিস্তারিত পড়ুন

‘এক দিনের প্রধানমন্ত্রী’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বরখাস্তের পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান দেশটির উপ-প্রধানমন্ত্রী। বুধবার শুধু একদিনের জন্য এই দায়িত্ব পালন করবেন ৭০ বছর বয়সি অভিজ্ঞ থাই নেতা সুরিয়া জুংরুংরুয়াংকিত। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে আছেন সুরিয়া। সূত্র: এএফপি। যোগাযোগমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে তার কর্মদিবস শুরু করেন ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে। ওই অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় স্থাপনের ৯৩তম বার্ষিকী উদযাপনবিস্তারিত পড়ুন

মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার চোখ রাঙিয়েছিল বাংলাদেশকে। ৭ বছর আগে ইয়াঙ্গুনে অলিম্পিক বাছাই ফুটবলে বাংলাদেশের জালে গুনেগুনে ৫ গোল দিয়েছিল মিয়ানমারের মেয়েরা। শক্তি, অতীত রেকর্ডে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে দলটি। সেই মিয়ানমারকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আজ (বুধবার) ইয়াঙ্গুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণা চাকমারা ২-১ গোলে হারিয়েছে শক্তিশালী মিয়ানমারকে। এই জয়ে গ্রুপ শীর্ষে বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ও মিয়ানমারের প্রতিপক্ষ বাহরাইন। পরের ম্যাচবিস্তারিত পড়ুন

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি হবে: ডা. তাহের

প্রতি আদমশুমারির পর সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি সাংবিধানিক বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের আলোচনার প্রথম ধাপ শেষ হওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য দিয়েছেন। ডা. তাহের বলেন, আজ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সংবিধানের ১১৯ অনুচ্ছেদে এ বিষয়েবিস্তারিত পড়ুন

ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো মামলায় প্রথম সাজা শেখ হাসিনার

ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো মামলায় প্রথম সাজার রায় ঘোষণা করেছেন। যেখানে আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার (২ জুলাই) এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। গত বছরের ৫ আগস্ট ক্ষমতাবিস্তারিত পড়ুন

ক্ষমতায় এলে চব্বিশের শহীদদের নামে স্থাপনা-সড়কের নামকরণ করবে বিএনপি

বিএনপি ক্ষমতায় এলে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চব্বিশের শহীদদের নামে নামকরণের উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শুরুতেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘১৯৭১ সালেবিস্তারিত পড়ুন

আশাশুনির পারিশামারি হাইস্কুল অ্যালামনাই কমিটি।। বিচিত্র সভাপতি ও ডা.মিনাক সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার।। আশাশুনি উপজেলার পারিশামারি পি.এন.এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের দুই বছরের জন্য কার্যনির্বাহ কমিটি (২০২৫-২৭) গঠন করা হয়েছে। সকলের সম্মতি ক্রমে বিচিত্র কুমার বাছাড়কে সভাপতি ও ডা. মিনাক কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুশান্ত সরকার, অজিত কুমার মন্ডল, তাপস কুমার গাইন ও গুরুদাশ মন্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন রায়, সাংগঠনিক সম্পাদক তারক চন্দ্র মন্ডল,যুগ্ম সাংগঠনিক সম্পাদক,তাপস কুমার মন্ডল ও মোঃ তৈয়বুর। কোষাধ্যক্ষবিস্তারিত পড়ুন

জুলাই বিপ্লব উদযাপনে যবিপ্রবিতে র‌্যালি

যবিপ্রবি প্রতিনিধি: র‌্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা, জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই বিপ্লব উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকাল ১১ টায় যবিপ্রবির প্রধান ফটক হতে র‌্যালির মধ্য দিয়ে জুলাই বিপ্লব উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ শরীফ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিম চাষে স্বাবলম্বী যুগিখালীর সাত্তার সানা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় মাটি ভাল থাকায় শিম চাষের জন্য অত্যন্ত উর্বর জমি। আব্দুস সাত্তার সানা শিম চাষ করে স্বাবলম্বী হয়েছেন। বাম্পার ফলন, বাজারে শিম ভালো দাম পাওয়ায় খুশি কৃষক সাত্তার সানা। তিনি ২০০৯ সাল থেকেই এই শিম চাষ করে আসছেন। প্রতি বছর ফলন বাড়ার সাথে সাথে তিনি চাষের জমির পরিমানও বাড়াচ্ছেন। শিম বাজারে ভালো চাহিদা থাকায় ভালো দামে বিক্রি করে তিনি ম্বাবলম্বী হয়েছেন। তার সাফল্য দেখে এলাকায় বাড়ছেবিস্তারিত পড়ুন

২০১৮ সংসদ নির্বাচন : রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি

২০১৮ এর রাতের ভোটের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি নুরুল হুদা। মঙ্গলবার (১ জুন) দুই দফায় আট দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান তাকে আদালতে হাজির করেন। এ সময় ‘স্বেচ্ছায়’ জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করছেন বলে শেরে বাংলা নগর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন। বিএনপিরবিস্তারিত পড়ুন