শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দীপা রানী সরকার তালা উপজেলার নতুন ইউএনও

তালা (সাতক্ষীরা) প্রতনিধি : সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দীপা রানী সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২ জুলাই) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সোহেল রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বর্তমানে সিনিয়র সহকারী কমিশনার (১৩৫তম আইন ও প্রশাসন কোর্সে প্রশিক্ষণরত) হিসেবে দায়িত্ব পালন করছেন। শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের

শেখ আমিনুর হোসেন: সড়কে দূর্ঘটনা কমাতে ডিজেল চালিত যানবাহনে রেজিস্ট্রেশনের পূর্বে গতিনিয়ন্ত্রক ‘স্পিড গভর্নর সিল’ (এক ধরনের যন্ত্রাংশ) বসানো হয়। যানবাহনে এ যন্ত্র বসান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) স্পিড গভর্নর সিল মেকানিকরা। কিন্তু ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের একটি ধারার কারণে সিল মেকানিকদের কার্যক্রম নিয়ে জটিলতা তৈরি হয়েছে। জানা গেছে, বিআরটিএ’র প্রতিটি জেলা কার্যালয়ে একজন স্পিড গভর্নর সিল মেকানিক আছেন। যারা ৩০ থেকে ৩২ বছর আগে এ পদে নিয়োগপ্রাপ্ত। তবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্ত্রীর দেয়া বাইকে প্রেমিকা নিয়ে ঘুরছেন স্বামী! বিচারের আশায় আদালতের বারান্দায় অন্তঃসত্ত্বা অসহায় স্ত্রী

নিজস্ব প্রতিনিধি : ‘বিগত ২০২৪ সালের ২৮ জুন যশোরের হাবিবুর রহমানের সাথে বিয়ে হয় সাতক্ষীরার পিংকি খাতুনের সাথে। সুখে সংসারও হয় বেশ কয়েক মাস। সেই সংসারে হঠাৎ জুড়ে বসে মাদক, জুয়া আর পরোনারী আসক্তির কালো থাবা। সংসার রক্ষায় সবকিছু মেনে নিয়ে সুখের আশায় স্বামীর ব্যবসার উন্নয়নে দিয়েছেন লক্ষাধিক টাকা, মোটরসাইকেল, স্বর্ণালঙ্কার আর দামি দামি আসবাবপত্র। কিন্তু তাতেও মন ভরেনি নারীলোভী পাষন্ড স্বামীর। অন্যত্র মজেছেন পরকিয়া প্রেমে। বার বার হত্যার চেষ্টা করেছেনবিস্তারিত পড়ুন

রাস্তায় রাস্তায় মাকে খুঁজছে অবুঝ ২ শিশু, ৩ মাসেও দেখা মিলল না মায়ের

সাতক্ষীরা প্রতিনিধি: বয়স মাত্র ৫ ও ৬ মা বাবার সাথে খেলা করার বয়সে এই অবুঝ সন্তান তোয়া ও ফুয়াদ মায়ের খোঁজে সাতক্ষীরা জেলা সদরের রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে। তিনটে মাস তারা অপলক খুঁজে বেড়ানোর পরও নির্দয় মা কিছুতেই ফিরলো না তাদের গর্ভের সন্তানদের একটু দেখার জন্য। সাতক্ষীরা লিগ্যাল এইডের আইনজীবী এডভোকেট মুনীর উদ্দিন সাংবাদিকদের জানান, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের সোহেল রানা ও আনজুয়ারা খাতুন আইভী দম্পতির দুই সন্তান আশুরাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের সর্বস্ব লুট

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে চেতনানাশক স্প্রে করে দুইটি বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে জেলার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের দেবীরঞ্জন মন্ডল ও চিত্তরঞ্জন মন্ডলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এসময় শুধু একটি বাড়ি থেকেই চোরেরা ১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে গেছে। তবে অপর বাড়ির মালিক চিত্তরঞ্জন মন্ডলের জ্ঞান না ফেরায় সেখান থেকে কি ধরনের মালামালবিস্তারিত পড়ুন

আশুরার রোজা এক বছরের গুনাহ মাফের সুযোগ

আশুরা হলো মহররম মাসের ১০ তারিখ, যা ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাসের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে বহু ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনা সংঘটিত হয়েছে। এই দিনেই মহান আল্লাহ নবী মুসা (আ.) ও বনি ইসরাইল জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। একই দিনে, নবী নূহ (আ.)-এর নৌকা জুদি পাহাড়ে স্থির হয়েছিল। এসব ঘটনার কারণে ইসলামী শরীয়তে আশুরার দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্ববহ হিসেবে বিবেচিত। আশুরার রোযার ফজিলত মহানবী (সা.) বলেন, ‘আমি আল্লাহরবিস্তারিত পড়ুন

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার এখনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (২ জুলাই) দুপুর ৩টার দি‌কে কুড়িগ্রামে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে জুলাই পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন। না‌হিদ ইসলাম বলেন, আমাদের নতুন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারিনি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না বলে সর্তক করেন তিনি।বিস্তারিত পড়ুন

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৯শে জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৬ই জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে আজ আরেকটি পরিপত্র জারি করেছেবিস্তারিত পড়ুন

ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিথ্যা তথ্য প্রতিরোধ ও নৈতিক মান বজায় রেখে গণমাধ্যমকে সহায়তা করার জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার (২ জুলাই) বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও ইউনেস্কোর রিপ্রেজেন্টেটিভ সুসান ভিজ এবং ইউনেস্কোর ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্টস সেকশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেলাহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। ইউএনডিপি ও ইউনেস্কো যৌথভাবে প্রস্তুত ‘অ্যানবিস্তারিত পড়ুন

২০১৮’র প্রহসনের নির্বাচনের আগে গোপন বৈঠক হয় যেখানে

রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলায় সম্প্রতি গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এরপর দুই দফায় আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান কেএম নূরুল হুদাকে আদালতে হাজির করেন। এ সময় ‘স্বেচ্ছায়’ জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের জন্য আবেদন করা হয়। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতেবিস্তারিত পড়ুন