আগস্ট, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মনিরামপুরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধ মাটির দেয়াল ধসে নারী নি/হ/ত

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুরে মাটির ঘরের দেয়াল ধসে নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম বিজলি মণ্ডল (৫৫)। তিনি ওই গ্রামের মুকুন্দ মণ্ডলের মেয়ে। স্থানীয় এনজিও কর্মী রবিউল ইসলাম জানান- বিজলি সকাল ৯টার দিকে নলকূপ থেকে পানি নিয়ে ঘরে ফিরছিলেন। এ সময় ঘরের মাটির দেয়াল ভেঙে তার গায়ের ওপর পড়ে। স্বজনেরা পরে বিজলিকে উদ্ধার করে দ্রুতবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে শাক তুলতে যেয়ে পানিতে ডু/বে বৃদ্ধের মৃ/ত্যু

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বিলে কলমি শাক তুলতে যেয়ে পানিতে ডুবে আবুল কাসেম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহটি পানিতে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়- উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের মৃত ইবাদ আলী মোড়লের ছেলে আবুল কাসেম মোড়ল। সে বাড়ির পাশের বিল থেকে কলমি শাক তুলার জন্য গেলে আর বাড়িতে ফিরে না আসেনি। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০১ আগস্ট) বেলা ১১ টারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হজ্জের প্রাপ্তি ধরে রাখতে হাজ্জী পুনর্মিলন

মাহফিজুল ইসলাম আককাজ: হজ্জের প্রাপ্তি ধরে রাখতে হাজ্জী পুনর্মিলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ আগস্ট) দুপুরে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশ এর আয়োজনে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু ইউসুফ এর সভাপতিত্বে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের মোয়াল্লেম মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মোহাদ্দিস রবিউল বাশারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার হাফেজদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ আগস্ট) দুপুরে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশ এর আয়োজনে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু ইউসুফ এর সভাপতিত্বে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের মোয়াল্লেম মো. আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
আ.লীগ অপকর্ম করলে ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোনো অপকর্মে লিপ্ত হলে কোনোভাবেই ছাড় পাবে না। শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পাঁচ আগস্টকে কেন্দ্র করে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই। আওয়ামী লীগের গুপ্ত কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করা হলেবিস্তারিত পড়ুন
পিআর পদ্ধতিতে ভোটের জন্য মানুষ জীবন দেয়নি : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে তার জন্য কেউ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হলো নির্বাচন। শনিবার (২ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, এখন যারা ক্ষমতার মোহে পড়ে গেছেন, এখন শুধুবিস্তারিত পড়ুন
৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে সামরিক বিমান সি-১৭ এ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। শনিবার (২ আগস্ট) ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়। যারই ধারাবাহিকতায় বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও ফেরত পাঠাতেবিস্তারিত পড়ুন
জুলাই আন্দো/লনে গণকব/রের ১১৪ ম/রদে/হ তোলা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছেমতো জায়গায় কবর দিতে পারবেন। শনিবার (২ আগস্ট) সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বুদ্ধিজীবী কবর স্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিবার যদি চায় তবে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনেরবিস্তারিত পড়ুন
কক্সবাজারের রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নি/হ/ত-৫

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে ছেড়ে যাচ্ছিল। ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় ট্রেনটির ধাক্কায় যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে পাঁচজনবিস্তারিত পড়ুন
বাংলাদেশ পুলিশে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো কর্মকর্তা নেই : পুলিশ সদর

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে এক নারীকে ‘বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি)’ হিসেবে উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ওই নারীর নাম ‘সুমাইয়া জাফরিন’ বলে দাবি করা হয়েছে বিভিন্ন পোস্টে। বিষয়টি বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষণ করায়, বিভ্রান্তি দূর করতে একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (০২ আগস্ট) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সুমাইয়া জাফরিন’ নামে বাংলাদেশ পুলিশে কোনোবিস্তারিত পড়ুন

